Tuesday Horoscope: আজকের দিনটি ১২ রাশির জন্য কতটা শুভ? জ্যোতিষ বলছে অবাক করা কথা!

রাশিফল

নিউজ পোল ব্যুরো: চন্দ্রের গতি ও গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুসারে আজকের দিনটি আপনার জীবনে কী প্রভাব ফেলতে পারে, চলুন দেখে নেওয়া যাক — বারো রাশির আজকের ভাগ্যচক্র (Tuesday Horoscope)।

আরও পড়ুন: Monday Astrology: সোমবার মানেই শিবের বার, আপনার জন্য কী অপেক্ষা করছে?

মেষ (Aries): গ্রহের বিরূপ অবস্থান (Tuesday Horoscope) কিছু জটিলতা সৃষ্টি করতে পারে। আজ কর্মক্ষেত্রে বাড়তি চাপ ও ঘরোয়া ব্যয়ের সম্ভাবনা প্রবল। মঙ্গলের প্রভাবে আপনাকে চাপে থাকলেও শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে আপনার পরিশ্রম। অতিথি আগমন ও হঠাৎ কোনও পারিবারিক ব্যয় বাড়তে পারে। সব কাজ গুছিয়ে করতে পারলে সাফল্য নিশ্চিত।

বৃষ (Taurus): শুক্র এবং রাহুর অবস্থান আপনাকে কিছু নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। স্বাস্থ্যগত সমস্যায় (Health ভোগার সম্ভাবনা রয়েছে, বিশেষত খাদ্যাভ্যাসে অনিয়ম থাকলে। তবে সৃজনশীল ক্ষেত্রে সম্মান ও প্রশংসা লাভের সম্ভাবনা আছে। গুরুজনের সাহায্যে ব্যবসায় লাভের ইঙ্গিত।

মিথুন (Gemini): বুধের প্রভাবে আজকের দিনটি হবে বুদ্ধিবৃত্তিক ও কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ। পূর্বের ঝামেলা ও দ্বন্দ্বের অবসান ঘটবে, বিশেষত রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে। সন্তানের দিক থেকেও আশাব্যঞ্জক সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট (Cancer): চন্দ্র আপনার পক্ষে রয়েছে, ফলে সারাদিনই থাকবে ইতিবাচক ও ফলদায়ী। বন্ধু এবং সিনিয়রদের সমর্থন পাওয়ার সম্ভাবনা প্রবল। খরচের দিকটিতে সচেতন থাকতে হবে। সাহিত্য ও সৃজনশীল চর্চায় মগ্ন হবেন। শুভ চিন্তাধারায় মনোযোগ দিন।

সিংহ (Leo): সূর্য এবং মঙ্গলের প্রভাবে আজকের দিনটি মিশ্র হতে পারে। ধৈর্য ও সাহস দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়ে কিছু পরিবর্তন হতে পারে এবং যাত্রার সম্ভাবনাও রয়েছে। পুরনো কিছু ঝুলে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। সম্পত্তির দিক থেকে শুভ সময়।

কন্যা (Virgo): বুধ ও শনির প্রভাবের ফলে আপনি আর্থিক ও সামাজিকভাবে লাভবান হবেন। তবে পারিবারিক উত্তেজনা দেখা দিতে পারে, বিশেষ করে সম্পত্তি নিয়ে। শিক্ষার্থীদের জন্য দিনটি কঠিন হলেও ধৈর্য ধরলে ফল মিলবে। সন্ধ্যার দিকে ব্যবসায়ে শুভ সম্ভাবনা।

তুলা (Libra): শুক্র ও রবির অনুকূল প্রভাবে কর্মক্ষেত্রে সাফল্য লাভের ইঙ্গিত। নতুন দায়িত্ব ও রিয়েল এস্টেট সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। সন্তানের অগ্রগতি আপনার মনে আনন্দ দেবে। সন্ধ্যার পর নতুন কোনও প্রজেক্ট হাতে নিতে পারেন।

বৃশ্চিক (Scorpio): মঙ্গল ও রাহুর প্রভাবে আজ আপনি নতুন সুযোগ ও লাভ পাবেন। শত্রুরা দুর্বল হবে এবং আপনি প্রভাবশালী হবেন। ব্যবসায়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও সফলতা আসতে পারে। রাগ নিয়ন্ত্রণ করা দরকার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ধনু (Sagittarius): বৃহস্পতির প্রভাবে আজ আপনি আর্থিকভাবে লাভবান হবেন। সন্তানদের থেকে ভালো সংবাদ পেতে পারেন। নতুন কোনো খরচ আসতে পারে — তাই সচেতন থাকুন। অপ্রাসঙ্গিক বিতর্ক বা অভিযোগ এড়িয়ে চলাই ভালো।

মকর (Capricorn): শনির অবস্থান কর্মক্ষেত্রে অগ্রগতির বার্তা দিচ্ছে। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। সমাজ ও রাজনীতিতে নতুন যোগাযোগের সৃষ্টি হবে। শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ও সম্মান লাভ হবে।

কুম্ভ (Aquarius): আজকের দিনটি কিছুটা সতর্কতার। শনি ও রাহুর মিলনে আর্থিক চাপ আসতে পারে। ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। পরিবার ও ঘরোয়া কাজে ব্যস্ততা থাকবে। তবে আপনি আপনার দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন।

মীন (Pisces): বৃহস্পতি ও চন্দ্রর শুভ প্রভাবে আজ আপনার ভাগ্য চূড়ান্তভাবে সহায় হবে। শত্রুপক্ষ দূর্বল হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি হবে। রাতের দিকে কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিনিয়োগে লাভ ও কর্মজীবনে অগ্রগতি নিশ্চিত।