নিউজ পোল বাংলা: কথাতেই বলে পচা ভাদ্র। এই মাসে অস্বস্তিকর গরমে নাজেহাল হয় রাজ্যের মানুষ। তবে চলতি বছরে আবহাওয়ার ছবিটা একটু অন্যরকম। ভাদ্র মাস পরে গেলেও এখনই বর্ষার বৃষ্টি থেকে মিলবে না রেখাই এমটাই বলছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শুক্রবার থেকে বাংলার আকাশে ফের দুর্যোগের কথা শোনাল হাওয়া অফিস। জেনে নিন কেমন থাকবে আবহাওয়া (Weather)
আলিপুর আবহয়া দফতর জানিয়েছে শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নতুন করে বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় আরো শক্তি বাড়াবে। বর্তমানে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই নিম্নচাপ। যার জেরেই ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এবং শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বেশ কয়েকটি অংশে। আজ মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকলেও সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। এই বিক্ষপ্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বুধবার বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির দাপট বাড়বে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে টানা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলা ছাড়া প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগড়, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র, তেলঙ্গানা ও গুজরাতে। অসম, মেঘালয়, ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব ভারতে।
আরও পড়ুন: PM Modi thanks Putin : আলাস্কায় ট্রাম্পের সঙ্গে কি কথা, অন্তর্নিহিত বিশ্লেষণ মোদীকে শেয়ার পুতিনের
