Trump Praise Zelenskyy Suit: হাজার দিনের যুদ্ধের পর কূটনীতির মঞ্চে জেলেনস্কির কামব্যাক

আন্তর্জাতিক

Trump Praise Zelenskyy Suit: হাজার দিনের যুদ্ধের পর কূটনীতির মঞ্চে জেলেনস্কির কামব্যাক

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আবারও মার্কিন মুলুকে হাজির। রুশ আগ্রাসনের বিরুদ্ধে তার লড়াই চলছে টানা হাজার দিনেরও বেশি সময় ধরে। গোলার আঘাতে বিধ্বস্ত দেশকে রক্ষা করতে গিয়ে তিনিও বহুবার কূটনৈতিক মঞ্চে সমর্থন চেয়েছেন বিশ্বের শক্তিধর দেশগুলির কাছে। কিন্তু এর মাঝেই একবার মার্কিন মাটিতে এসে পোশাক নিয়ে তাঁকে যে অপমান সইতে হয়েছিল, সেটিই এবার যেন তাঁর ‘কামব্যাক’-এর মঞ্চ তৈরি করল।

আরও পড়ুন: Pakistan: ‘মার্সিডিজ বনাম ডাম্পার’ বিতর্কে হাসির পাত্র পাক সেনাপ্রধান, ব্যাখ্যায় ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার হোয়াইট হাউস সফরে গিয়েছিলেন জেলেনস্কি। যুদ্ধক্ষেত্রের মতোই সাধারণ সেনা পোশাক পরে তিনি ঢুকেছিলেন ওভাল অফিসে। উদ্দেশ্য ছিল সমর্থন আদায় করা, কিন্তু সেদিন সেই সাজই তাঁর জন্য হয়ে দাঁড়িয়েছিল বিতর্কের কারণ। প্রেস কনফারেন্সে এক মার্কিন সাংবাদিক সবার সামনে তির্যক ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দেন—“আপনি কি কোনও স্যুট রাখেন না? রাষ্ট্রপ্রধান হয়েও এত সাধারণ পোশাকে এসেছেন কেন?” উপস্থিত সকলের সামনেই এই মন্তব্যে কটাক্ষের হাসি ফুটে ওঠে তৎকালীন ভাইস প্রেসিডেন্টের মুখে। ট্রাম্প কিংবা তাঁর সহকর্মীরাও তখন কোনও প্রতিবাদ করেননি। জেলেনস্কি যদিও সেদিন চুপচাপ অপমান গিলে নেন।

সেই ঘটনার কয়েক মাস পর, অবশেষে আবারও আমেরিকা সফরে এলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ভারতীয় সময় মঙ্গলবার গভীর রাতে তিনি পৌঁছন হোয়াইট হাউসে। আলোচনার কেন্দ্রে ছিল একটাই প্রসঙ্গ—রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি এবং ভবিষ্যতের কূটনৈতিক সমর্থন। তবে এবারের উপস্থিতি ছিল একেবারে ভিন্ন রূপে। এবার জেলেনস্কিকে দেখা গেল গাঢ় কালো রঙের আকর্ষণীয় স্যুটে। এই পরিবর্তন নজরে এড়াল না কারও। আলোচনার শুরুতেই ট্রাম্প জেলেনস্কির পোশাকের প্রশংসা করেন। এমনকি আগের সেই সাংবাদিকও স্বীকার করতে বাধ্য হন—“আজ আপনাকে সত্যিই দারুণ লাগছে।” ট্রাম্পও সঙ্গে সঙ্গে যোগ করেন, “হ্যাঁ, আমিও ওনাকে বলছিলাম, আজকে জেলেনস্কি সত্যিই অসাধারণ লাগছে।”

তবে জেলেনস্কি আগের অপমান ভোলেননি। কৌতুকের ভঙ্গিতে তিনি সেই সাংবাদিককে উদ্দেশ করে বলে ওঠেন—“আমি নতুন স্যুট পরে এলাম ঠিকই, কিন্তু আপনাকে তো দেখছি এখনও আগের সেই একই স্যুটেই আছেন।” এই এক লাইনের জবাবেই যেন বোঝানো গেল—ইউক্রেনের প্রেসিডেন্ট শুধু যুদ্ধে নয়, কূটনীতির মঞ্চেও এখন সমান সাবলীল। অপমানের জবাব দিতে তিনি পারেন হাসি-মজার সুরেই, অথচ তার আঘাত গিয়ে পৌঁছয় সোজা লক্ষ্যভেদে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole