Voter List: ভবানীপুরে ৪৭ হাজার নাম উধাও! হাইভোল্টেজ নন্দীগ্রামেই বা কত? সিআরবি-র চূড়ান্ত তালিকায় বিস্ফোরক তথ্য

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) -এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর শাসক ও বিরোধী দু’পক্ষেরই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা (Voter List) কমার স্পষ্ট ছবি উঠে এসেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এর বিধানসভা কেন্দ্র ভবানীপুর–এ খসড়া তালিকাতেই ৪৪ হাজার ৭৭০ জন ভোটারের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায় (Voter List) আরও ২ হাজার ৩২৪ জনের নাম কাটা যাওয়ায়, সব মিলিয়ে ভবানীপুরে বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৯৪ জন। এই কেন্দ্রে এখনও ১৪ হাজার ১৫৪ জন ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: BJP vs TMC: মগরাহাট পূর্বে কার দখল মজবুত? বুথযুদ্ধে তৃণমূল-বিজেপির টানটান লড়াই

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্র নন্দী খসড়া তালিকায় ১০ হাজার ৫৫৩ জন ভোটারের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকা (Voter List) প্রকাশের পর আরও ৩৯৫ জনের নাম কাটা যায়। ফলে নন্দীগ্রামে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৪৮ জনে। পাশাপাশি এই কেন্দ্রে এখনও ১০ হাজার ৩৪০ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বৈধ ভোটারের মোট সংখ্যা এখন ২ লক্ষ ৬৮ হাজার ৩৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ৯০৫ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

এছাড়াও গোটা পূর্ব মেদিনীপুর জেলায় খসড়া তালিকার পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও প্রায় সাড়ে তিন হাজার ভোটারের নাম বাদ পড়েছে। জেলাজুড়ে বর্তমানে বিচারাধীন ভোটারের সংখ্যা প্রায় ৮০ হাজার বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole