নিউজ পোল ব্যুরো: দুই বঙ্গ যেন সত্যিই দুই মেরুর মতো! একদিকে দক্ষিণবঙ্গে কাঠফাটা রোদ, গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে উত্তরবঙ্গে চলছে লাগাতার ভারী বৃষ্টি (Heavy Rainfall)। দুর্গা পুজোর আগে এই আবহাওয়ার খামখেয়ালিপনা চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন: Weather Update : আজ আকাশে রোদ্দুর না মেঘের ছায়া? কী বলছে আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার ৮ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা (Temperature) বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ফলে গরম ও অস্বস্তি আরও বাড়বে। আগামীকালও একই পরিস্থিতি চললেও বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Thunderstorm with Rain) সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) একেবারেই ভিন্ন ছবি। আজ সোমবার আলিপুরদুয়ার (Alipurduar) এবং জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির (Heavy Rain Warning) সম্ভাবনা রয়েছে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), কোচবিহার (Cooch Behar), আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া (Wind Speed) বইতে পারে।
কলকাতার (Kolkata Weather) পরিস্থিতিও খুব একটা সুখকর নয়। আজ সকালে থেকেই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আংশিক মেঘলা আকাশে হালকা বৃষ্টির (Light Rain) দেখা মিলতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে শুক্রবার থেকে আবার বৃষ্টি কমে গরম ও অস্বস্তি বাড়বে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আবহাওয়ার এই বৈপরীত্যের মূল কারণ গুজরাট ও রাজস্থানের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ (Low Pressure System)। সেটি ক্রমে পাকিস্তানের দিকে সরে যাচ্ছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা (Monsoon Trough) পূর্ব ভারতের ওপর সক্রিয় রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে গরম আর উত্তরবঙ্গে বৃষ্টি চলছে একসঙ্গে। দুর্গা পুজোর আগে দক্ষিণবঙ্গবাসীকে গরম আর অস্বস্তি সামলাতে হলেও, উত্তরবঙ্গবাসীর জন্য আগামী কয়েকদিন বৃষ্টি থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
