নিউজ পোল ব্যুরো: সাতসকালে ফের বিপাকে পড়লেন কলকাতার মেট্রোযাত্রীরা। সোমবার ব্যস্ত সময়ে (Kolkata Metro) আবারও দেখা দিল বড়সড় বিভ্রাট। দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে শহিদ ক্ষুদিরাম (Shahid Khudiram) অভিমুখে চলা মেট্রো হঠাৎই থেমে গেল মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) বা টালিগঞ্জ (Tollygunge) স্টেশনের পর। বাধ্য হয়ে টালিগঞ্জেই নামিয়ে দেওয়া হল সমস্ত যাত্রীকে। ফলে অফিস যাত্রীদের মধ্যে তৈরি হল চরম ভোগান্তি।
আরও পড়ুন: Weather Update : দুই বঙ্গের দুই ছবি! দক্ষিণে গরমে অস্বস্তি, উত্তরে টানা ভারী বৃষ্টি
মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণায় জানানো হয়েছে, কবি নজরুল (Kavi Nazrul) স্টেশনে একটি রেক (Technical Glitch) হঠাৎ খারাপ হয়ে পড়ে। সেই কারণেই মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর মেট্রো চালানো সম্ভব হয়নি। সোমবার সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ টালিগঞ্জ স্টেশনে প্রথম মাইকে ঘোষণা হয় পরিষেবা বন্ধ থাকার কথা। এদিকে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হলেও শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টার থেকেও যাত্রীদের জানিয়ে দেওয়া হয়।
তবে সমস্যা সেখানেই শেষ হয়নি। অভিযোগ উঠেছে, টালিগঞ্জ পর্যন্ত পরিষেবাতেও অনিয়ম হচ্ছে। বহু যাত্রী জানান, মাঝেমধ্যেই মেট্রো দীর্ঘক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়ে থাকছে। ময়দান (Maidan) স্টেশনে আটকে থাকা একটি মেট্রোয় ঘোষণা করা হয় যে, সিগন্যাল গোলমালে (Signal Problem) সমস্যা হচ্ছে। ফলে অনেক যাত্রী বিকল্প পরিবহণে (Alternative Transport) গন্তব্যে পৌঁছনোর চেষ্টা শুরু করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
আসলে, কলকাতা মেট্রোয় যাত্রীদুর্ভোগ (Passenger Suffering) নতুন কিছু নয়। সম্প্রতি কবি সুভাষ (Kavi Subhash) স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ায় ওই স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শহিদ ক্ষুদিরাম কার্যত প্রান্তিক স্টেশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাতেও যাত্রীদের সমস্যার সমাধান হয়নি। প্রায় প্রতিদিনই মেট্রোযাত্রীরা নানা অভিযোগ করছেন—কখনও রেক খারাপ, কখনও বিদ্যুৎ সমস্যা, আবার কখনও অতিরিক্ত ভিড়। বিশেষ করে ধর্মতলা (Esplanade) থেকে শিয়ালদহ (Sealdah) নতুন রুট চালু হওয়ার পর ভিড়ের চাপ অনেকটা বেড়েছে। অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেরই একটাই প্রশ্ন, আসন্ন দুর্গাপুজোর (Puja Rush) সময় কীভাবে এই চাপ সামলানো হবে? প্রতিদিন যদি এভাবে পরিষেবা ব্যাহত হয়, তবে পুজোর ভিড় সামলানো কি আদৌ সম্ভব হবে? এই নিয়েই উদ্বেগ বাড়ছে মেট্রোযাত্রীদের মধ্যে।
