Chingrighata Metro : কলকাতা হাই কোর্ট চিংড়িঘাটায় মেট্রো কাজের সময় বেঁধে দিল, জানুয়ারিতেই কাজ শুরু করতে হবে

কলকাতা

নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারি মাসের আগে চিংড়িঘাটায় মেট্রোর (Chingrighata Metro) কাজের জন্য রাস্তা বন্ধ করা যাবে না—রাজ্য সরকারের এমন অবস্থানকে সরাসরি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। শুক্রবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, জানুয়ারি মাসের মধ্যেই চিংড়িঘাটার (Chingrighata Metro) অসম্পূর্ণ মেট্রো কাজ শেষ করতে হবে। শুধু তাই নয়, জানুয়ারিতে ঠিক কোন তারিখ থেকে রাস্তা বন্ধ করে কাজ শুরু করা যাবে, তা নির্দিষ্ট করে আদালতকে জানাতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের (New Garia–Airport Metro) সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চিংড়িঘাটা (Chingrighata Metro) এলাকা। গোটা প্রকল্পে মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ এখনও বাকি রয়েছে। এই অংশের নির্মাণকাজ শেষ করতে গেলে সাময়িক ভাবে রাস্তা বন্ধ রাখা ছাড়া কোনও বিকল্প নেই। কিন্তু সেই অনুমতি দীর্ঘদিন ধরেই মিলছিল না। ফলে বহু প্রতীক্ষিত মেট্রো প্রকল্প কার্যত থমকে রয়েছে।

আরও পড়ুন : Bidhannagar Police : মেসির সফর ঘিরে যুবভারতী ভাঙচুরে গ্রেফতার আরও তিনজন, তদন্তে গতি বিধাননগর পুলিশের

এর আগে একাধিকবার কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) রাজ্য সরকার, কেন্দ্রীয় সংস্থা, নির্মাণকারী সংস্থা আরভিএনএল (RVNL) এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছিল। আদালতের বক্তব্য ছিল, সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আলোচনার মাধ্যমে এই জট কাটাতে হবে। সেই অনুযায়ী বৈঠক হলেও সম্প্রতি রাজ্য সরকার জানায়, জানুয়ারি মাসেও রাস্তা বন্ধের অনুমতি দেওয়া সম্ভব নয়। তাদের দাবি ছিল, ফেব্রুয়ারির আগে চিংড়িঘাটায় মেট্রোর (Chingrighata Metro) কাজ শুরু করা যাবে না।এই যুক্তির বিরোধিতা করে মামলাটি ওঠে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। শুক্রবার শুনানিতে আদালত রাজ্যের সব যুক্তি খারিজ করে দেয়। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, জানুয়ারি মাসের মধ্যেই কাজ শেষ করতে হবে এবং সেই জন্য রাজ্যকে সময় দিতেই হবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন রাজ্যকে জানাতে হবে, জানুয়ারির ঠিক কোন সময়ে মেট্রোর কাজের অনুমতি দেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রাজ্য সরকারের দাবি ছিল, চিংড়িঘাটা অত্যন্ত ব্যস্ত এলাকা। ইএম বাইপাস থেকে মধ্য ও উত্তর কলকাতায় যাওয়ার অন্যতম প্রধান রাস্তা এটি। এই রাস্তা বন্ধ হলে বিকল্প পথে যান চলাচল চালু করলেও তীব্র যানজট তৈরি হতে পারে। সাধারণ মানুষের পাশাপাশি অ্যাম্বুল্যান্স ও জরুরি পরিষেবার উপরও তার প্রভাব পড়বে। তবে আদালত আগেও রাজ্যের এই অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছিল। এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ায় চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্পের দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট সব পক্ষ।