Narendra Modi: ফোর্ট উইলিয়ামে ‘হাই-প্রোফাইল’ বৈঠক, কলকাতা সফরে প্রধানমন্ত্রী, সঙ্গে ডোভাল-রাজনাথ

কলকাতা দেশ

নিউজ পোল ব্যুরো: পুজোর আগে রাজ্যে গুরুত্বপূর্ণ সফরে আসছেন দেশের শীর্ষ নেতৃত্ব। আগামী সপ্তাহে কলকাতায় (Kolkata) পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। সেনার উচ্চপর্যায়ের এক কনফারেন্সেই অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

আরও পড়ুন: Nepal: ডিজিটাল দমননীতির জবাবে রাজপথে বিপ্লব,রাস্তায় নামা যুবকদের রুখতে সেনা নামিয়েছে কাঠমান্ডু প্রশাসন, গুলিতে মৃত অন্তত ১৪, আহত শতাধিক

১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে আয়োজিত হচ্ছে “জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স”, যা দেশের প্রতিরক্ষা নীতি ও কৌশল নিয়ে আলোচনা করার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সূত্র অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী (Narendra Modi), ডোভাল এবং রাজনাথ সিং সম্মেলনে যোগ দিতে কলকাতা আসছেন।

এই সম্মেলনে উপস্থিত থাকবেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান (Anil Chauhan), প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং- (Rajesh Kumar Singh) সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তা ও কমান্ডাররা। পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট এবং অভ্যন্তরীণ নিরাপত্তা—এই তিনটি বিষয় থাকবে আলোচনার কেন্দ্রে। বিশেষজ্ঞদের মতে, ‘অপারেশন সিঁদুর’(Operation Sindoor)-এর পর সেনা নেতৃত্বের সঙ্গে এমন একটি উচ্চস্তরের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা, নেপালের রাজনৈতিক টানাপোড়েন, চিন সীমান্তের সাময়িক স্থিতি—এই সব কিছু মাথায় রেখেই এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে। এই সফরে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না বলেই নিশ্চিত করেছেন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole