Weather Update : আজ আকাশে রোদ্দুর না মেঘের ছায়া? কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: রবিবার সকাল থেকেই আকাশে মেঘের (Weather Update) আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি(Weather Update)। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোর থেকেই দার্জিলিং ও কালিম্পং-এর কিছু অঞ্চলে টানা বৃষ্টি দেখা গিয়েছে।

আরও পড়ুন: Water Harvesting: আর্সেনিক-ফ্লুরাইড দূষণ রুখতে মডেল গ্রাম, রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প

তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির কারণে আর্দ্রতার মাত্রা বেশি থাকবে, ফলে অস্বস্তি বাড়তে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শহরে বজ্রঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আজ অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে স্থানীয় মেঘ জমে বৃষ্টি নামতে পারে। এই জেলাগুলিতে বজ্রপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। কৃষকদের জন্য আবহাওয়া দফতরের বিশেষ পরামর্শ, ধান ও অন্যান্য ফসলের ক্ষতি এড়াতে সেচ ও জমিতে জমে থাকা জল দ্রুত বার করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন রাস্তায় জল জমে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন। যাত্রীদের জন্য পরামর্শ, বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া উচিত। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া একইরকম থাকার সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গবাসীকে বৃষ্টি ও আর্দ্রতার মধ্যে দিয়েই দিন কাটাতে হবে। তবে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তিকর ভ্যাপসা পরিবেশ থেকে মুক্তি পাওয়ার আশা কম।