নিউজ পোল ব্যুরো: বিয়ের মরশুমে ফের চড়ছে সোনা (Gold Price Today) ও রুপোর দাম (Silver Price Today)। বুধবার বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে মূল্যবান ধাতুর দামে (Gold Price Today)। ফলে এই সময় সোনা বা রুপোর গয়না কেনা সাধারণ ক্রেতাদের কাছে ক্রমেই বেশি ব্যয়বহুল হয়ে উঠছে। বিশেষ করে বিয়ের প্রস্তুতি নেওয়া পরিবারগুলোর বাজেটে এর বড় প্রভাব পড়ছে। গত কয়েকদিন ধরে ২৪ ক্যারেট সোনার দামে (24 Carat Gold Price) লাগাতার ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ১৬ ফেব্রুয়ারি যেখানে সোনার দাম (Gold Price Today) ছিল ১ লক্ষ ৫৬ হাজার ৫৯০ টাকা, সেখানে ১৮ ফেব্রুয়ারি তা কমে দাঁড়ায় ১ লক্ষ ৫৪ হাজার ৩৫০ টাকায়। কিন্তু সেই পতনের ধারা বেশিদিন স্থায়ী হয়নি। বুধবার, ২৫ ফেব্রুয়ারি আবার সোনার দাম (Gold Price Today) বেড়ে প্রায় ১ লক্ষ ৬২ হাজার টাকায় পৌঁছে গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সের (MCX Rate) তথ্য অনুযায়ী এদিন সোনার দামে (Gold Price Today) প্রায় ৮৪০ টাকা বৃদ্ধি হয়েছে এবং দাম ১ লক্ষ ৬০ হাজার টাকার গণ্ডি অতিক্রম করেছে।
রুপোর দামেও (Silver Rate Today) একই রকম অস্থিরতা দেখা যাচ্ছে। ১৬ ফেব্রুয়ারি প্রতি কেজি রুপোর দাম বেড়ে হয়েছিল ২ লক্ষ ৭৫ হাজার টাকা। এরপর ২৪ ফেব্রুয়ারি তা আরও বাড়তে বাড়তে ৩ লক্ষ টাকায় পৌঁছে যায়। তবে ২৫ ফেব্রুয়ারি কিছুটা কমে রুপোর দাম দাঁড়িয়েছে প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকায়। এমসিএক্সের হিসাবে এদিন রুপোর দাম প্রায় ২ লক্ষ ৬৫ হাজার ৮৮৬ টাকার আশপাশে ঘোরাফেরা করেছে। দেশের বিভিন্ন শহরেও সোনার দামে (Gold Price Today) সামান্য তারতম্য দেখা যাচ্ছে। প্রতি ১০ গ্রাম সোনার দাম মুম্বইয়ে ১ লক্ষ ৬০ হাজার ৭০ টাকা, দিল্লিতে ১ লক্ষ ৫৯ হাজার ৮০০ টাকা, বেঙ্গালুরুতে ১ লক্ষ ৬০ হাজার ২০০ টাকা, চেন্নাইয়ে ১ লক্ষ ৬০ হাজার ৫৪০ টাকা এবং হায়দরাবাদে ১ লক্ষ ৬০ হাজার ৩২০ টাকা। কলকাতায় প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৮৬০ টাকা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে প্রতি কেজি রুপোর দাম মুম্বইয়ে ২ লক্ষ ৬০ হাজার ৮৪০ টাকা, দিল্লিতে ২ লক্ষ ৬০ হাজার ৩৯০ টাকা, বেঙ্গালুরুতে ২ লক্ষ ৬১ হাজার ৪০ টাকা, হায়দরাবাদে ২ লক্ষ ৬১ হাজার ২৫০ টাকা এবং কলকাতায় ২ লক্ষ ৬০ হাজার ৪৯০ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং চাহিদা বৃদ্ধির কারণেই বর্তমানে সোনা ও রুপোর দামে এই অস্থিরতা দেখা যাচ্ছে।
