নিউজ পোল ব্যুরো: SSC ইস্যু নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাসক তৃণমূলকে কোণঠাসা করতে বড় হাতিয়ার পেয়েছে বিজেপি। এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করতে চাইছে না বঙ্গের পদ্ম শিবির । এই আবহেই এবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলার (West Bengal) বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাহী সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আগামী ১৪ ও ১৫ তারিখ দু’দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় আসছেন বলেই খবর। সরকারিভাবে কোনও বার্তা না মিললেন বিজেপির পক্ষ থেকে মৌখিক ভাবে এই খবর মিলেছে। বাংলা নববর্ষ আগামী ১৪ তারিখ। ওই দিনেই বাংলায় দু দিনের সফরে আসছেন শাহ। সামনে রামনবমী যা নিয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। সব মিলিয়ে তৃণমূল বিরোধীতায় বেশ অনেকগুলি অস্ত্র রয়েছে বিজেপির হাতে। এই সময়ে অমিত শাহ বঙ্গের পদ্ম শিবিরের জন্য কোন রূপরেখা তৈরি করে দেবেন সেই দিকেই নজর থাকছে রাজনৈতিক মহলের। নববর্ষের রাজ্যে শাহী সফরের পর থেকেই কি বিজেপি আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নামবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ SSC: ‘ভাইপো টাকা তুলেছে শান্তনু-কালীঘাটের কাকুর মাধ্যমে’ শুভেন্দুর মন্তব্যে ঝড়
২৯ মার্চ অমিত শাহের (Amit shah) বাংলায় আসার কথা থাকলেও দুই দিন আগে তা বাতিল করা হয়। এখনও বাংলায় সভাপতি নির্বাচন হয়নি। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সভাপতি থাকবেন নাকি নতুন কোনও মুখ সামনে আসবে তা নিয়েও চর্চা চলছে। শাহের সফরের পর সেই কাজে অগ্রগতি হয় কিনা সেই দিকেও নজর থাকছে। ১৫ তারিখ একাধিক কর্মসূচি থাকছে শাহের। সূত্রে খবর মিলেছে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক বৈঠক তিনি করবেন। সূত্রের খবর অমিত শাহ পয়লা বৈশাখের দিন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে পারেন। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে আলাদা আদালা করে বৈঠক করারও কথা রয়েছে বলেও খবর মিলেছে সূত্রে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
