নিউজ পোল ব্যুরো: এসআইআর (SIR) প্রক্রিয়ায় জন্মের শংসাপত্র চাওয়াকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কড়া ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অনেকেরই জন্মের শংসাপত্র নেই, এমনকি তাঁর মা-বাবারও নেই, কারণ তাঁরা হাসপাতালে নয়, বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এই যুক্তি তুলে তিনি (Mamata Banerjee) ভোটার তালিকার বিশেষ সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়ার সমালোচনা করেন।
আরও পড়ুন: Asim Munir: আবারও ভারতের বিরুদ্ধে ধর্মীয় উসকানি! যুদ্ধে জয় নিয়ে মুনিরের ‘আজব’ দাবিতে শোরগোল
মুখ্যমন্ত্রী সরাসরি লক্ষ্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। তাঁর দাবি, মোদি ও শাহেরও মা-বাবার জন্মের শংসাপত্র নেই। তারা নকল বা ডুপ্লিকেট শংসাপত্র বানিয়েছেন বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা (Mamata Banerjee) বলেন, “প্রশ্ন হল, স্কুলে কতজন পড়েছে? কতজনের কাছে শংসাপত্র আছে? আমার মা-বাবার জন্ম বাড়িতে। তাঁদেরও শংসাপত্র নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ কী পারবেন? তারা নকল বা ডুপ্লিকেট শংসাপত্র বানিয়েছেন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
