Gold Price Today : ইরান-আমেরিকা সংঘর্ষবিরতির প্রভাবে ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম!

breakingnews ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব পড়েছে সোনা ও রূপোর দামে। এর জেরে বিশ্ব অর্থনীতিতেও নতুন করে ওঠানামা শুরু হয়েছে (Gold Price Today)। গত কয়েক সপ্তাহ ধরে সোনার দামে একাধিকবার পরিবর্তন দেখা গেছে কখনও কমেছে, আবার কখনও হঠাৎ করেই বেড়েছে। কিছুদিন আগেই হলুদ ধাতুর দর খানিকটা নেমে গেলেও, ফের এক লাফে দাম বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন মধ্যবিত্ত ক্রেতারা (Gold Price Today)। আজ, বুধবার ৮ এপ্রিল, কলকাতার বাজারে সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কয়েক হাজার টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের কপালে ভাঁজ পড়েছে। বিশেষ করে সামনে পয়লা বৈশাখ এই সময়টায় সোনা কেনার প্রবণতা থাকে বেশি। কিন্তু হঠাৎ এই মূল্যবৃদ্ধির ফলে বাজারে কেমন প্রভাব পড়বে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা (Gold Price Today)।

আরও পড়ুন: WB Assembly Election 2026 : ভোটের আগে কবে থেকে ‘ড্রাই ডে’? জেনে নিন মদের দোকান বন্ধের দিনক্ষণ

এদিন কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার টাকা। অন্যদিকে, ২৪ ক্যারাট সোনার দাম ১০ গ্রামে পৌঁছেছে ১ লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকায়। শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য বড় শহরেও একই প্রবণতা দেখা যাচ্ছে (Gold Price Today)। রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৩ হাজার ৯৭০ টাকা। মুম্বইতেও প্রায় একই ছবি সেখানে ২২ ক্যারাট সোনা ১ লক্ষ ৪১ হাজার টাকা এবং ২৪ ক্যারাট সোনা ১ লক্ষ ৫৩ হাজার ৮২০ টাকায় বিক্রি হচ্ছে (Gold Price Today)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, ডলারের ওঠানামা এবং বিনিয়োগকারীদের আচরণ এই তিনটি বিষয় সোনার দামের উপর সরাসরি প্রভাব ফেলে (Gold Price Today)। যুদ্ধবিরতির মতো বড় ঘটনা বাজারে অনিশ্চয়তা কমালেও, বিনিয়োগের চাহিদা হঠাৎ বেড়ে গেলে দামও দ্রুত বাড়তে পারে (Gold Price Today)। পয়লা বৈশাখের আগে এই মূল্যবৃদ্ধি বাজারে ভিড় কমাবে, নাকি চাহিদা আরও বাড়াবে সেই দিকেই এখন নজর ব্যবসায়ী ও ক্রেতা দু’পক্ষেরই (Gold Price Today)।