Mamata Banerjee: ‘ভোটটাই তো দিতে পারবে না!’ ডিলিটেড ভোটার ইস্যুতে বিস্ফোরক মমতা

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকাল প্রায় সওয়া ১১টা নাগাদ আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন জমা দেন। মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ নিয়ে সরব হন তিনি।

আরও পড়ুন:Donald Trump: ‘সভ্যতা ধ্বংসের’ হুঁশিয়ারির পরেই ইউ-টার্ন! যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর কথায়, “পরে নাম ফিরিয়ে এনে কী লাভ, যদি ভোটের দিন মানুষ ভোটই দিতে না পারে?” তিনি ইঙ্গিত দেন, নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে কিছু মানুষের নাম বাদ দেওয়া হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও জানান, ভোটারদের অধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অভিযোগকে হালকাভাবে নেওয়া উচিত নয়। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই তাঁর এই মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

উল্লেখ্য, ভবানীপুর বিধানসভা কেন্দ্র বরাবরই রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়, এবং এবারও এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াইয়ে বাড়তি নজর রয়েছে।

বিস্তারিত আসছে…