আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার আবহে নাটকীয় মোড় নিল পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মঙ্গলবার ইরানের সঙ্গে শর্তসাপেক্ষে দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের ফলে আপাতত ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর সম্ভাব্য মার্কিন হামলা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প (Donald Trump) জানান, ইরান হরমুজ প্রণালী নিরাপদে ও সম্পূর্ণভাবে খুলে দিতে সম্মত হলে এই যুদ্ধবিরতি বহাল থাকবে।
ট্রাম্পের (Donald Trump) দাবি, তেহরান একটি ১০ দফা প্রস্তাব পাঠিয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হতে পারে। তিনি (Donald Trump) আরও জানান, এই যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতার ভূমিকা নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এবং সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir)।
আরও পড়ুন: WB Assembly Election 2026 : ভোটের আগে কবে থেকে ‘ড্রাই ডে’? জেনে নিন মদের দোকান বন্ধের দিনক্ষণ
হোয়াইট হাউস (White House) সূত্রে জানা গিয়েছে, এই দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে ইজরায়েল-ও সম্মতি দিয়েছে এবং আপাতত সামরিক অভিযান স্থগিত রাখতে রাজি হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তাদের ১০ দফা প্রস্তাবে হামলা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে স্বীকৃতি এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি রয়েছে। যদিও এসব শর্তের সবকটি নিয়ে এখনও ঐকমত্য তৈরি হয়নি। ফেব্রুয়ারি শেষ থেকে চলা সংঘাতে ইতিমধ্যেই বিপুল প্রাণহানি ও ধ্বংসের খবর সামনে এসেছে। আন্তর্জাতিক মহলের মতে, এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক এবং আগামী দুই সপ্তাহের আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
