নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা (WB Assembly Election 2026)। রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি, আর সেই সঙ্গে প্রশাসনও নিচ্ছে একের পর এক সিদ্ধান্ত। দুই পর্বে হবে এবারের বিধানসভা ভোট, প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন (WB Assembly Election 2026)। এই আবহেই রাজ্যের আবগারি দফতর একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের দিনগুলিতে এবং ফল ঘোষণার দিন গোটা রাজ্যে সমস্ত মদের দোকান, বার ও পানশালা বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখা (WB Assembly Election 2026)।
আরও পড়ুন: Weather Update : দুর্যোগের হাতছানি! কালবৈশাখীর তাণ্ডবে ভিজছে গোটা বাংলা, বুধেও ঝড়-বৃষ্টি অব্যাহত
নবান্ন সূত্রে খবর , নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে (WB Assembly Election 2026)। কমিশনের নিয়ম অনুযায়ী, যেসব এলাকায় ভোটগ্রহণ হবে, সেখানে ভোটের অন্তত ৪৮ ঘণ্টা আগে থেকেই মদের দোকান বন্ধ রাখতে হবে। এর ফলে সম্ভাব্য অশান্তি বা বিশৃঙ্খলা এড়ানো সহজ হবে বলে মনে করছে প্রশাসন। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে। সংশ্লিষ্ট জেলাগুলিতে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে সমস্ত মদের দোকান, বার ও পানশালা বন্ধ থাকবে এবং ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। একইভাবে, দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে হবে। সেখানে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই নিষেধাজ্ঞা, যা ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে (WB Assembly Election 2026)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এছাড়াও, ৪ মে ভোটের ফল ঘোষণা করা হবে। সেদিন গোটা রাজ্যজুড়ে একইভাবে সমস্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, যদি কোনও কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রয়োজন পড়ে, তাহলে সংশ্লিষ্ট এলাকাতেও একই নিয়ম প্রযোজ্য হবে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে (WB Assembly Election 2026)।
