Weather Update : দুর্যোগের হাতছানি! কালবৈশাখীর তাণ্ডবে ভিজছে গোটা বাংলা, বুধেও ঝড়-বৃষ্টি অব্যাহত

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এপ্রিলের শুরুতে ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছিল গোটা দক্ষিণবঙ্গ। তবে সেই অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই বড় স্বস্তি এনেছে ঝড়-বৃষ্টি (Weather Update)। কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা হঠাৎ করেই কমে যাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তনের পেছনে সক্রিয় রয়েছে কালবৈশাখী (Kalbaisakhi) প্রবণতা এবং একটি নিম্নচাপ অক্ষরেখা (Low Pressure Trough)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বর্তমানে ছত্তিশগড়ের উপর দিয়ে অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অস্থিরতা বেড়েছে। সেই কারণেই বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে (Weather Update)। আজ, অর্থাৎ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। দিনের মাঝামাঝি কিছুটা রোদের দেখা মিললেও বিকেলের পর থেকেই ফের মেঘ জমে বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল (Weather Update)।

আরও পড়ুন: Rashtrapati Tapovan : দেরাদুনে ‘রাষ্ট্রপতি তপোবন’! ভ্রমণপ্রেমীদের জন্য নতুন সবুজ গন্তব্য, কীভাবে করবেন বুকিং?

হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এই সব এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Thunderstorm Alert) বইতে পারে। ফলে এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গতকালের ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, যা সাময়িক স্বস্তি এনে দিয়েছে। তবে এই আরাম বেশিদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর (IMD)। বৃহস্পতিবারের পর ধীরে ধীরে বৃষ্টি কমলে ফের তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত। এর সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও (Humidity Level)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে , দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে চলেছে (North Bengal Weather Update)। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে ১০ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যদিও পরবর্তীতে তা আবার বাড়বে (Weather Update)। অন্যদিকে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা (Fishermen Warning)। দক্ষিণবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আপাতত।