নিউজ পোল ব্যুরো: প্রেম একটা অদ্ভুত অনুভূতি, কখন কীভাবে হয়ে যায় বলা মুশকিল। আমরা জীবনে প্রত্যেকেই কখনও কখনও প্রেমে পড়েছি। কিন্তু বয়সের সাথে আমাদের প্রেমের অনুভূতি অনেক পরিণত হয়েছে। তা ব্যক্ত করার ভঙ্গিমা পাল্টেছে। সম্প্রতি জীবনের বিভিন্ন পর্যায়ে প্রেমে পড়ার অনুভূতি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।
আরও পড়ুন: Honey Bafna: সবাইকে আপন করে নিতে পারেন না! নিজের অন্তর্মুখী স্বভাব নিয়ে মুখ খুললেন হানি বাফনা
সম্প্রতি সমাজমধ্যমের পাতায় জীবনের প্রতিটি মোড়ে বসন্তের রঙ কীভাবে পাল্টেছে তা সুন্দরভাবে তুলে ধরেছেন অপরাজিতা (Aparajita Auddy)। স্কুল জীবনে প্রেম মানেই খাতার ভাঁজে গোলাপ লুকিয়ে রাখা বা ডায়েরির শেষ পাতায় প্রিয় মানুষটার নাম লিখে রাখা! আমাদের সকলের জীবনেই এমন অভিজ্ঞতা আছে। অভিনেত্রীও তার ব্যতিক্রম নন। এরপর কলেজ জীবনে কলেজ ক্যান্টিনে বসে প্রেম, চায়ে চুমুক ও অগুনতি প্রতিশ্রুতি। তবে বিয়ের পরেও কি প্রেমের রঙ একই থাকে?
অভিনেত্রীর মতে বিয়ের পরের প্রেমটা রঙিন দুনিয়ার থেকে অনেকটাই আলাদা, অনেক বেশি বাস্তবিক। এখানে গোলাপ ফুলের বদলে দেওয়া হয় বাজারের ফর্দ। অনেক দায়িত্ব পালনের মধ্যে দিয়ে এই প্রেম হয়ে ওঠে অনেক বেশি খাঁটি ও ভরসাযোগ্য। তবে অভিনেত্রীর বয়স পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছালেও মন এখনও ক্লাস এইটেই পড়ে আছে। প্রিয় মানুষটির একটি ‘হাই’ এখনও মিষ্টি ‘সর্বনাশ’ ডেকে আনতে পারে, এমনটাই মনে করেন অভিনেত্রী। সমাজমাধ্যমে প্রেমের বিভিন্ন পর্যায় নিয়ে অপরাজিতার এই ছন্দ মেলানো মিষ্টি কবিতা ইতিমধ্যেই নেটিজেনদের কাছে অনেক ভালোবাসা পেয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
