ধনতেরাসে সোনা কেনার আগে বড় খবর! কলকায় আজ কত হল সোনার দাম?

কলকাতা

নিউজপোল ব্যুরো: বাঙালির ঘরে উৎসব মানেই আনন্দ, নতুন কেনাকাটা আর পুজোর আয়োজন। আর ধনতেরাস এলে সেই আনন্দ যেন আরও বেড়ে যায়। এই বিশেষ দিনে অনেকেই মা লক্ষ্মী ও ধনদেবতা কুবেরের পুজো করেন। পাশাপাশি সোনা, রুপো কিংবা নতুন বাসন কেনার রীতিও রয়েছে বহু পরিবারে। প্রচলিত বিশ্বাস, ধনতেরাসে নতুন ধাতুর জিনিস ঘরে আনলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।

তাই আপনিও যদি আজ সোনার গয়না বা রুপোর জিনিস কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগে জেনে নিন কলকাতার বাজারদর।

গত কয়েকদিন সোনা ও রুপোর দাম কিছুটা কমতির দিকে ছিল। কিন্তু উৎসবের মরশুম শুরু হতেই ফের দাম বাড়তে শুরু করেছে। গতকালও সোনার দামে বেশ খানিকটা বৃদ্ধি হয়েছিল। তবে আজ, ৬ নভেম্বর কলকাতায় সোনার দাম অপরিবর্তিত রয়েছে।

আজ ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ১৪ হাজার ৬০২ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ৪৬ হাজার ২০ টাকা। ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ১৩ হাজার ৩৮৫ টাকা। ১০ গ্রামের দাম ১ লক্ষ ৩৩ হাজার ৮৫০ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৯ হাজার ৫২০ টাকা। রুপোর প্রতি গ্রামের দাম ২১০ টাকা। অর্থাৎ এক কেজি রুপো কিনতে খরচ হবে ২ লক্ষ ১০ হাজার টাকা।