নিউজ পোল ব্যুরো: আমাদের চারিদিকে এমন অনেক মানুষ আছেন যাঁরা সহজেই একে অপরের সাথে হইহই করে মিশে যেতে পারেন। কিন্তু বেশ কিছু মানুষ আছেন যাঁরা কিছুটা অন্তর্মুখী ধরনের। তাঁরা সহজে মিশতে পারেন না। অনেকেই তাঁদের রাগী বা অহংকারী মনে করেন এবং সেই কারণেই তাঁদের বন্ধু সংখ্যাও খুবই কম। এমনই এক মানুষ হলেন টেলি পাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। তিনি এতটাই গম্ভীর যে তাঁর বন্ধু সংখ্যা খুবই সীমিত।
আরও পড়ুন: Priyanka Chopra: এস এস রাজামৌলির হাত ধরে আবারও বলিউডে প্রিয়াঙ্কা, প্রকাশ্যে এল ছবির লুক
কিন্তু কী কারণে নিজেকে এমন গুটিয়ে রাখেন অভিনেতা? শুধু কি মনের মিল না পাওয়াই কারণ নাকি এর পেছনে আছে অন্য কোনো বিষয়? সম্প্রতি এই নিয়েই সোজাসুজি কথা বলেছেন অভিনেতা নিজেই। হানি (Honey Bafna) জানিয়েছেন বন্ধুত্ব হওয়ার হলে নিজের থেকেই হয়, জোর করে হয়না। তিনি এও বলেছেন, তাঁর কোনো ব্যক্তির সাথে মিশতে ইচ্ছা হলে তবেই মেশেন। জোর করে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে একেবারেই নারাজ তিনি। আপাতত তাঁর জীবনে যে কজন বন্ধু রয়েছে তাঁদের সাথে সম্পর্কটা জোর করে হয়নি বলেই টিকে রয়েছে, এমনটাই মনে করেন হানি।
হানির এই ভাবনা আমাদের বুঝিয়ে দেয় পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক হয় খুবই অরগ্যানিক ভাবে, স্বার্থ না দেখে। বন্ধুত্ব তেমনই একটা সম্পর্ক। তাই হানির মতামতকে খুব একটা অগ্রাহ্য করা যায়না। প্রসঙ্গত, টেলিভিশনে বেশ জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। একের পর এক দুর্দান্ত ধারাবাহিক তিনি উপহার দিয়েছেন দর্শকদের। বর্তমানে ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকে বিনায়ক চরিত্রে অভিনয় করছেন হানি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
