নিউজ পোল ব্যুরো: আট বছর পর এস এস রাজামৌলির হাত ধরে বলিউডে পা রাখছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আর তাঁর ছবি মানেই যে হিট সেকথা কেই বা না জানে! খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শকরা ব্যাপকভাবে উত্তেজিত ছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবার প্রকাশ্যে এল ছবিতে প্রিয়াঙ্কার প্রথম লুক। এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও মহেশ বাবু, প্রিয়াঙ্কা এবং পৃথ্বীরাজের মতো তারকা উপস্থিত থাকছেন।
আরও পড়ুন: Madhabi Mukherjee: বড় পর্দায় ফিরছেন মাধবী মুখোপাধ্যায়, নতুন প্রজন্মের পরিচালকদের কী টিপস্ দিলেন?
গত নভেম্বর মাসে হায়দরাবাদে এক অনুষ্ঠানে এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনেন পরিচালক। অনুষ্ঠানে জাঁকজমকের কোনো কমতি ছিলনা। সেইদিন থেকে ‘বারাণসী’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মত। গত শনিবার প্রিয়াঙ্কার ৪৪ তম জন্মদিনে সমাজমধ্যমে নায়িকার ছবির কিছু দৃশ্য ভাগ করে পরিচালক নিজেই।
প্রিয়াঙ্কার (Priyanka Chopra) ছবি শেয়ার করেছেন পরিচালক। নিজের ছবির মন্দাকিনীকে নিয়ে ক্যাপশনে লিখেছেন তাকে হাসলে যেমন মিষ্টি লাগে, তেমনই না হাসলে আগুনের মত লাগে। ছবি দেখা মাত্রই একের পর এক অনুরাগীদের মন্তব্যে ভেসে গেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কার ছবি দেখে বড় হয়েছেন। একই দক্ষতার সাথে অভিনেত্রী এখনও নিজের জায়গা ধরে রেখেছেন। কেউ আবার অভিনেত্রীর চাহনিকে বুনো বিড়ালের চটুলতার সাথে তুলনা করেছেন। আবার কেউ কেউ লিখেছেন ‘বারাণসী’কে এতদিন ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ভাবলেও অভিনেত্রীর কিছু ছবি সেই ধারণাই বদলে দিয়েছে। শোনা যাচ্ছে, পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ২০২৭ সালের ৭ এপ্রিল থেকে প্রেক্ষাগৃহ গিয়ে দর্শকরা দেখতে পাবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
