নিউজ পোল ব্যুরো: দেখতে দেখতে তীব্র দাবদাহ কাটিয়ে আমাদের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে বর্ষা। বর্ষাকালে প্রকৃতি যেন নতুন করে নিজের রূপ মেলে ধরে। চারিদিকে রিমঝিম বৃষ্টির শব্দে ধীরে ধীরে মুছে যায় শহরের বুকে জমে থাকা সমস্ত মন খারাপ। গাছের পাতা যেন বৃষ্টির জল পেয়ে হয়ে ওঠে আরও সবুজ। তবে বর্ষা অনেকের প্রিয় হলেও এই সময় আমাদের চুল, ত্বক এবং পায়ের নানারকম সমস্যা দেখা যায়। বর্ষার প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাটে জল কাদা জমে থাকে, যা আমাদের পায়ে লাগে। এর থেকেই পায়ের নানারকম ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই বর্ষাকালে আমাদের পায়ের অতিরিক্ত যত্ন বা ফুট ডিটক্স (Foot Detox) অবশ্যই প্রয়োজন।
আরও পড়ুন: Detox Water: বাহ্যিক যত্নের সাথে ত্বকের তারুণ্য ধরে রাখতে আজই খাদ্যতালিকায় যোগ করুন এই পানীয়গুলি
ফুট ডিটক্স (Foot Detox) করতে হলে শুধু বাইরে থেকে এসে পা ধুয়ে নিলেই হবেনা। তার জন্য কিছু ধাপ মাথায় রাখতে হবে। প্রথমেই এক গামলা উষ্ণ গরম জলে শ্যাম্পু বা শাওয়ার জেল মিশিয়ে নিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন। এরপর এর মধ্যে টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন যা অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাংগাল উপাদান হিসেবে কাজ করবেন। এটি আপনার পায়ের দুর্গন্ধ দূর করবে এবং পায়ের ত্বককে সুরক্ষিত রাখবে। আপনার পায়ের ফোলাভাব অথবা ব্যথা দূর করার জন্য ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এপসম সল্ট ব্যবহার করতে পারেন। এটি আপনাকে আরামের অনুভূতি এনে দেবে।
এভাবে দশ মিনিট পা ডুবিয়ে রেখে পিউমিক স্টোন দিয়ে পায়ের যাবতীয় ময়লা এবং মৃত কোষ ঘষে ঘষে পরিষ্কার করে নিন। এটি আপনার পায়ের ত্বককে নরম, মসৃণ ও সুন্দর করে তুলবে। এরপর পা একটি নরম কাপড় দিয়ে ভালভাবে মুছে নিন এবং অ্যালোভেরা জেল বা কোনো নন স্টিকি লোশন লাগিয়ে ম্যাসাজ করে নিন। এটি আপনার পায়ের ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
দশ থেকে পনেরো মিনিটের এই থেরাপি আপনার মধ্যে এক গভীর আরামের অনুভূতি তৈরি করবে। পায়ের ত্বককে সুরক্ষিত রাখবে ও পায়ের পেশীর ব্যথা কমাবে। তাছাড়াও গরম জলে পা ডুবিয়ে রাখলে আমাদের স্নায়ু শান্ত হয়। সুতো সবক্ষেত্রেই এটি ভাল অনুভূতি এনে দেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
