নিউজ পোল ব্যুরো: আয়রনের অভাবে আমাদের শরীর মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে পড়তে পারে। এর সাহায্যেই শরীরে হিমোগ্লোবিন তৈরি হয় যা আমাদের শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। এছাড়াও শরীরকে শক্তি জোগায় এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই কারণেই আমাদের শরীরে আয়রনের অভাব দেখা দিলে চিকিৎসকরা আমাদের ওষুধ খাওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: Detox Water: বাহ্যিক যত্নের সাথে ত্বকের তারুণ্য ধরে রাখতে আজই খাদ্যতালিকায় যোগ করুন এই পানীয়গুলি
তবে ওষুধ খেয়েও অনেকসময় আমাদের সমস্যা মেটে না। কিন্তু এর কারণ নিয়ে রোগীরা ধন্দে পড়েন। এর কারণ হিসেবে চিকিৎসকরা ওষুধ খাওয়ার সময় এবং কিছু খাবারকে শনাক্ত করেছেন। বিশেষজ্ঞদের মতে আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময় হল সকালে খালি পেটে খাওয়া। কিন্তু অনেকের এই ক্ষেত্রে বমি ভাব বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যেতে পারে। তাই সেক্ষেত্রে হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেতে বলা হয়। সেক্ষেত্রে আপনি সকালের জলখাবার খেয়ে অনায়াসে ওষুধ খেতে পারেন।
অনেককে আবার রাতের খাবার খাওয়ার পর ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। শরীরের ওপর এটি মূলত নির্ভর করে। অনেকে মাঝপথে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়া ছেড়ে দেন। অথবা নির্ধারিত সময়ের বেশি ওষুধ খান বেশি ফলের আশায়। এখানেই সমস্যা তৈরি হয়।
অনেক খাবার আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের সাথে সরাসরি যুক্ত থাকলে সমস্যা হতে পারে। এগুলির মধ্যে অন্যতম হল চা, কফি, দুধ। চা এবং কফির মধ্যে থাকে ট্যানিন। যা আয়রন শোষণের বাধা দেয়। আবার দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম সেই একই কাজ করে। তবে ভিটামিন সি যুক্ত খাবার আয়রন শোষণে সাহায্য করে। তবে ফলের রসের বদলে আমলকি, পেয়ারা, কাঁচালঙ্কা, সজনেডাঁটা, লাল ক্যাপসিকাম, ব্রকোলি, কমলালেবু, পেঁপে, মুসাম্বি, পাতিলেবু ইত্যাদি খেলে বেশি লাভ হবে। শুধু তাই নয়, আয়রনের ওষুধের সাথে ভিটামিন সি ওষুধ খাওয়ার দরকার আছে কিনা তাও চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া দরকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
