নিউজ পোল ব্যুরো:আজকের দুনিয়ায় সুস্থ থাকার মানে শুধু জিমে(Gym)ঘাম ঝরানো বা ডায়েটে(Diet)স্যালাড খাওয়া নয়, বরং নিরবিচ্ছিন্ন ঘুমও সমান জরুরি। দিনে যতই স্বাস্থ্যকর খাওয়াদাওয়া বা শরীরচর্চা করুন না কেন, যদি রাতে ঘুম না আসে তবে সেই ফিটনেস(Fitness) পূর্ণ হয় না। সমস্যা হলো এই ব্যস্ত সময়ের জীবনে মানসিক চাপ এড়ানো প্রায় অসম্ভব, আর সেই চাপই ডেকে আনে অনিদ্রা, অস্থির ঘুম বা বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো জটিলতা।
আরও পড়ুন:Kids Health: সোশ্যাল মিডিয়ার ফাঁদে বিপন্ন, শিশুদের স্বাস্থ্য
আয়ুর্বেদ(Ayurveda) কিন্তু এই সমস্যার সহজ সমাধান দিয়েছে ঘি(Ghee)। রান্নাঘরের এই পরিচিত উপকরণ শুধুই খাবারের স্বাদ বাড়ায় না, ঘুমের মানও উন্নত করে।বিশেষজ্ঞরা বলেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ ঘি(Ghee) খেলে শরীর ভেতর থেকে প্রশান্ত হয়। কেউ কেউ আবার পায়ের তলায় ঘি মালিশ করার পরামর্শ দেন। এতে রক্ত সঞ্চালন ঠিক থাকে, স্নায়ুতন্ত্র শিথিল হয় আর মন শান্ত হয়ে আসে। এমনকি ঘিয়ের ল্যাম্প জ্বালিয়েও অনেকে ঘুমের পরিবেশ তৈরি করে নেন, যাতে পরিবেশও আরামদায়ক হয়। ঘি শুধু ঘুমের সমস্যাই দূর করে না, বরং ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়, বদহজম দূর করে এবং শরীরের কোষ মেরামতেও সাহায্য করে।ঘি ভিটামিন(Vitamin)এ, ডি, ই ও কে-তে ভরপুর, সেই সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড। ফলে নিয়মিত পরিমাণ মতো ঘি খেলে ত্বক সুন্দর থাকে, ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং শরীরের বিপাক হারও স্বাভাবিক থাকে।
সবচেয়ে বড় কথা, ভালো ঘুম মানেই পরের দিন সতেজতা, মন ভালো থাকা আর শরীর ফুরফুরে হওয়া। তবে দীর্ঘদিন অনিদ্রা বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা থাকলে ঘির উপর ভরসা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।অর্থাৎ, সুস্থ থাকার রহস্য হয়তো লুকিয়েই আছে আমাদের রান্নাঘরে। তাই রাতের ঘুমের আগে ঘি-কে যদি ছোট্ট রিচ্যুয়াল হিসেবে ব্যবহার করা যায়, তবে তা হতে পারে সহজ অথচ কার্যকর সমাধান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
