নিউজ পোল ব্যুরো: ওজন কমানো নিয়ে অনেকেই তাড়াহুড়ো করেন। কিন্তু দ্রুত ফল পেতে গিয়ে শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই স্বাস্থ্যকর উপায়ে ধীরে ধীরে ওজন কমানোই সঠিক পথ। সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম আর পর্যাপ্ত ঘুম এই তিনটি জিনিসই সবচেয়ে জরুরি। সুষম খাবারের মধ্যে তাজা ফল, সবজি, মাছ, মাংসের পাশাপাশি ড্রাই ফ্রুটস এবং নানা রকম বীজ রাখা যায়। এই বীজগুলির মধ্যে চিয়া সিড(Chia Seeds) আর ফ্ল্যাক্স সিড(Flax Seeds)বেশ জনপ্রিয়, কারণ দুটোই পুষ্টিগুণে ভরপুর এবং ওজন কমাতে সাহায্য করে।
আরও পড়ুন: Banana Flower Curry: পুজোর ভুরিভোজে মোচার ডালনা: ঐতিহ্যবাহী সুস্বাদু রেসিপি
চিয়া সিডে(Chia Seeds) প্রচুর ফাইবার থাকে, যা দীর্ঘ সময় পেট ভরাট রাখে। জল শোষণ করার ক্ষমতা বেশি থাকায় খাওয়ার পর সহজে খিদে পায় না। পাশাপাশি এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের মতো খনিজ পদার্থও রয়েছে। অন্যদিকে ফ্ল্যাক্স সিডও ফাইবারে সমৃদ্ধ, তবে এর বিশেষত্ব হলো এতে থাকা লিগন্যান, যা হরমোন ব্যালান্স রাখতে সাহায্য করে। বিশেষ করে মহিলাদের জন্য এটি খুব উপকারী। এ ছাড়া ফ্ল্যাক্স সিড(Flax Seeds)প্রোটিনেরও একটি ভাল উৎস।

ওজন কমানোর ক্ষেত্রে চিয়া সিড(Chia Seeds)বেশি কার্যকর, কারণ এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। তবে ফ্ল্যাক্স সিডও(Flax Seeds) কম যায় না, কারণ এটি শুধু খিদে কমায় না, শরীরের ফ্যাট মেটাবলিজমও বাড়ায়। এছাড়া ত্বক ও চুলের জন্যও উপকারী।

ব্যবহারেও কিছুটা পার্থক্য আছে। চিয়া সিড জল বা দুধে ভিজিয়ে খাওয়া ভালো, আবার স্মুদি, স্যালাড বা ডেজার্টেও মেশানো যায়। ফ্ল্যাক্স সিড(Flax Seeds) অবশ্য গুঁড়ো করে খাওয়া উচিত, কারণ পুরো দানা হজম করা কঠিন। গুঁড়ো ফ্ল্যাক্স সিড রুটি, পরোটা, কারি বা স্মুদিতে মিশিয়ে খাওয়া যায়।আসলে কোনটা ভালো তার নির্দিষ্ট উত্তর নেই। দু’টোরই আলাদা আলাদা উপকারিতা আছে। তাই সর্বোত্তম ফল পেতে খাদ্য তালিকায় চিয়া আর ফ্ল্যাক্স দুটোই রাখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, শুধু এই বীজ খেলেই ওজন কমবে না। প্রয়োজন সঠিক ডায়েট, ব্যায়াম আর ভালো ঘুমের। তাহলেই স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণ সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
