নিউজ পোল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই মানুষের বন্ধু, নাকি কখনও কখনও হয়ে উঠছে প্রাণঘাতী? সম্প্রতি আমেরিকার সানফ্রান্সিসকোয়(San Francisco) এক চাঞ্চল্যকর ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে এআই প্ল্যাটফর্ম(AI Platform) চ্যাটজিপিটিকে(ChatGPT Crime) ঘিরে।গত এপ্রিলে ১৬ বছর বয়সি মার্কিন ছাত্র অ্যাডাম রাইন(Adam Rhine) আত্মহত্যা করেন। প্রথমে পরিবার ভেবেছিল, উদ্বেগ আর একাকীত্বের কারণে ছেলে এই পথ বেছে নিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে তারা জানতে পারেন, অ্যাডামের শেষ দিনগুলোতে সবচেয়ে বেশি সময় কেটেছে এক ডিজিটাল সঙ্গীর সঙ্গে চ্যাটজিপিটি(ChatGPT) ।
অভিযোগ, ওই প্ল্যাটফর্মই তাকে আত্মহত্যার নানা উপায় জানায়, এমনকি একটি সুইসাইড নোট লিখে দেয়। এরপরই কিশোরের মৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন তার বাবা-মা। ওপেনএআই(ChatGPT Crime) ও সংস্থার সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।শুধু এই ঘটনাই নয়, সম্প্রতি ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’ (সিসিডিএইচ)-এর এক গবেষণা রিপোর্ট আরও আতঙ্ক বাড়িয়েছে।
আরও পড়ুন: Kolkata Taxi :হলুদ ট্যাক্সির চাকা থমকে যাচ্ছে! অস্তিত্ব নিয়ে শঙ্কায় চালকরা
গবেষকদের দাবি, কিশোর বয়সি ইউজারদের একাধিকবার আত্মহত্যা বা মাদক গ্রহণের মতো প্রশ্নে চ্যাটজিপিটি উদ্বেগজনক ও বিপজ্জনক উত্তর দিয়েছে। প্রায় ১,২০০ পরীক্ষামূলক কথোপকথনের মধ্যে অর্ধেকেরও বেশি ক্ষেত্রে পাওয়া গিয়েছে এমন ক্ষতিকর পরামর্শ।বর্তমানে মামলা আদালতে চললেও ওপেনএআই(Open AI) এ নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে এআই-এর নিরাপত্তা ও নৈতিক ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
