নিউজ পোল ব্যুরো: হিমাচল প্রদেশে(Himachal Pradesh) টানা মেঘভাঙা বৃষ্টি ও ধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কুলু, মানালি(Manali), মান্ডি থেকে শুরু করে শিমলা পর্যন্ত একের পর এক ঘটছে দুর্ঘটনা। পাহাড়ি অঞ্চলে বহু ঘরবাড়ি, দোকান, স্কুল এবং হাসপাতাল মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকেই রুদ্রমূর্তি ধারণ করেছে নদী। মানালিতও(Manali) করুণ পরিস্থিতি। প্রবল বন্যার জলে ঐতিহাসিক শের-ই-পাঞ্জাব (Sher-e-Punjab restaurant)রেস্তোরাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর ভারতীয় খাবারের জন্য খ্যাত এই রেস্তোরাঁ বলিউড তারকা(celebrities) থেকে শুরু করে ক্রীড়াবিদ ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের(influencers) আকর্ষণের কেন্দ্র ছিল। কয়েক দশকের ঐতিহ্য এক ঝটকায় নদীর জলে ভেসে যেতে দেখে স্থানীয়রা আবেগাপ্লুত।
আরও পড়ুন: Rajnath singh: দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে, বললেন রাজনাথ সিং
সামাজিক মাধ্যমে ভাইরাল(Social Media) হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁর সামনের গেটের দেয়াল ছাড়া গোটা ভবন জলের তলায় মিলিয়ে যাচ্ছে।এছাড়াও মানালি-লে হাইওয়ের একাধিক অংশ ধসে বন্ধ হয়ে গিয়েছে। বন্যার জলে একটি বহুতল হোটেল ও চারটি দোকান ভেসে গেছে। চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক ডুবে থাকায় পর্যটক ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া দফতর চাম্বা ও কাংড়ায় রেড অ্যালার্ট এবং মান্ডি, কুল্লু ও মানালিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

কিন্নরের পানউই এলাকায় শতদ্রু নদীর জলস্তর হঠাৎ বাড়তে শুরু করায় মুহূর্তের মধ্যে নদী তীরবর্তী বহু ঘরবাড়ি ও হোটেল ভেসে যায়।অন্যদিকে, শিমলায় টানা বৃষ্টিতে(Heavy rains) ভূমিধস ও গাছ পড়ে একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল নামানো হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে।হঠাৎ প্রকৃতির এই তাণ্ডবে প্রশ্ন উঠছে, পাহাড়ি রাজ্যে পর্যটনকেন্দ্রগুলির নিরাপত্তা কাঠামো কতটা সুরক্ষিত? বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া নির্মাণ ও নদীর ধারে পর্যটনকেন্দ্র গড়ে ওঠার ফলেই বিপদের আশঙ্কা বাড়ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
