নিউজ পোল ব্যুরো: গণেশ চতুর্থীর(Ganesh Chaturthi 2025) পবিত্র উপলক্ষে কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে(Oxford Bookstore)আয়োজন করা হয়েছিল এক বিশেষ বইপ্রকাশ অনুষ্ঠানের। কর্পোরেট দুনিয়ার পরিচিত মুখ এবং জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত শ্রী রাজা ভৌমিক(Raja Bhowmick) এদিন আনুষ্ঠানিকভাবে পাঠকের হাতে তুলে দিলেন তার নতুন ইংরেজি গ্রন্থ “শ্রী গণেশ–দ্য আইকন অব সাকসেস”(Shree Ganesh – The Icon of Success)।
আরও পড়ুন: Rajnath Singh: ‘আরও অনেক কিছু করতাম, কিন্তু সংযম দেখিয়েছি’ বিস্ফোরক রাজনাথ সিং
ভগবান গণেশকে ঘিরে নানা পৌরাণিক কাহিনি, বুদ্ধি ও শিল্পের প্রতীক হিসেবে তার মাহাত্ম্য এবং জীবনের সাফল্যে তার দিকনির্দেশ এই সব বিষয়কে আধুনিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন লেখক।বইপ্রকাশের মূল দায়িত্বে ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী ঊর্মিমালা বসু(Urmimala Basu)। তিনি শুধু বইটির নির্বাচিত অংশ পাঠই করেননি, পাশাপাশি কবিতা আবৃত্তি এবং সিদ্ধিবিনায়ক গণেশ সম্পর্কে তার ব্যক্তিগত ভাবনা ভাগ করে নেন। এই আয়োজনকে আরও অর্থবহ করে তোলেন প্রকাশনা সংস্থা Bookpeckers-এর কর্ণধার বসুন্ধরা ঘোষাল। তার মতে, বর্তমান সময়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির আধ্যাত্মিক ও প্রেরণামূলক গ্রন্থ পাঠকদের মানসিক জগৎকে সমৃদ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বইটির সম্পাদক উপমন্যু মজুমদার। তিনি পাঠকদের জন্য গ্রন্থের বিশেষ কিছু অংশ তুলে ধরেন। লেখক রাজা ভৌমিক এদিন বলেন, গণেশ কেবল বিঘ্ননাশকারী নন, তিনি জ্ঞান, বুদ্ধি, শিল্প ও ইতিবাচক শক্তির দেবতা। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথে গণেশের প্রতীকী উপস্থিতি মানুষকে শক্তি জোগায়।অনুষ্ঠানটি শেষ হয় সুদীপ্তা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশনার মাধ্যমে। আধ্যাত্মিকতা, সাহিত্য, শিল্প আর সংগীত একসঙ্গে মিলেমিশে এক অনন্য আবহ তৈরি করে। উপস্থিত পাঠক ও দর্শকরা মনে করেন, এই বই কেবল ভক্তদের জন্যই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও প্রেরণা খুঁজে বেড়ানো মানুষের কাছে দিশারী হয়ে উঠবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
