নিউজ পোল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের তরফে এবার শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের জন্য জারি হল একগুচ্ছ কড়া নির্দেশিকা (WBBSE)। পড়াশোনার পরিবেশ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই নয়া নিয়মাবলি কার্যকর করার কথা জানানো হয়েছে। পর্ষদের স্পষ্ট বার্তা, শিক্ষাদানের সময় শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখা বাধ্যতামূলক (WBBSE)। নির্দেশিকায় জানানো হয়েছে, ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্যে কোনও শিক্ষক বা শিক্ষিকা প্রাইভেট টিউশন করাতে পারবেন না (Private Tuition Ban) । একই সঙ্গে ক্লাস চলাকালীন স্মার্টফোন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়, এমন কোনও কার্যকলাপই বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : Dev-Subhashree Comeback : বছরের শুরুতেই ফের বড়পর্দায় দেব-শুভশ্রী!‘দেশু’ জুটি দিলেন কামব্যাক চমক
শিক্ষকদের স্কুলে উপস্থিতির সময় নিয়েও নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে প্রার্থনা সভায় সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে উপস্থিত থাকতেই হবে। কোনও কারণে কেউ দেরিতে স্কুলে প্রবেশ করলে তা ‘লেট’ হিসেবে গণ্য হবে। যদি কোনও শিক্ষক সকাল ১১টা ১৫ মিনিটের পরে স্কুলে পৌঁছন, তাহলে সেই দিন তাকে অনুপস্থিত বলে ধরা হবে। শুধু উপস্থিতির সময় নয়, স্কুল ছাড়ার সময়ও নির্ধারিত করে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বিকেল সাড়ে চারটের আগে কোনও শিক্ষক বা শিক্ষিকা স্কুল ত্যাগ করতে পারবেন না। এর পাশাপাশি স্কুল চত্বরকে সম্পূর্ণ তামাকমুক্ত রাখার দায়িত্ব প্রধান শিক্ষককে নিতে হবে (WBBSE)। পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার বিষয়েও বিশেষ জোর দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষা ও ছাত্রকল্যাণমূলক প্রকল্পগুলি সঠিকভাবে পড়ুয়াদের কাছে পৌঁছচ্ছে কি না, তা নিশ্চিত করার জন্য শিক্ষকদের নোডাল টিচার হিসেবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত নিয়মাবলি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) ঋতব্রত চট্টোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে।পর্ষদের মতে, এই নির্দেশিকা কার্যকর হলে স্কুলে শৃঙ্খলা বাড়বে এবং শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে।
