নিউজ পোল ব্যুরো: বছরের শুরুতেই বাংলা ছবির দর্শকদের জন্য বড়সড় চমক নিয়ে এলেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev-Subhashree comeback)। দীর্ঘ অপেক্ষা, জল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন এই জনপ্রিয় জুটি (Dev-Subhashree)। ‘ধূমকেতু’-র পর যখন অনেকেই ধরে নিয়েছিলেন যে ‘দেশু’ জুটিকে হয়তো আর একসঙ্গে দেখা যাবে না, ঠিক তখনই বছরের শুরুতে নতুন ছবির ঘোষণায় সব ধারণা ও গুঞ্জনে জল ঢেলে দিলেন তারা (Dev-Subhashree)।
এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন স্বয়ং দেব (Dev)। সম্প্রতি ‘প্রজাপতি ২’ ছবির কাজে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে দেশু জুটির প্রত্যাবর্তন নিয়ে নিজের অনুভূতির কথা জানান তিনি। দেব স্পষ্ট করে বলেন, আপাতত নতুন ছবি নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না। তবে ছবির ঘোষণা হতেই যেভাবে ভক্তদের উন্মাদনা দেখা যাচ্ছে, সেটাই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। অভিনেতার কথায়, “আমাদের দায়িত্ব যখনই আমরা ফিরব, এমন কিছু নিয়ে আসা যাতে বাংলা ছবির দর্শক গর্ব করতে পারেন।” ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, এবারও একটি প্রেমের গল্পেই দেব ও শুভশ্রীকে (Dev-Subhashree) একসঙ্গে দেখা যাবে (Romantic Bengali movie)। ছবিটি প্রযোজনা করতে চলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস (Dev Entertainment Ventures), যদিও এখনও পর্যন্ত পরিচালকের নাম চূড়ান্ত হয়নি। এই বিষয়টি নিয়েই আপাতত কৌতূহল তুঙ্গে অনুরাগীদের মধ্যে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত উল্লেখ্য, ‘ধূমকেতু’ ছবির প্রচারে দেব ও শুভশ্রী (Dev-Subhashree) একসঙ্গে কোনও খামতি রাখেননি। বিভিন্ন জায়গায় যৌথ প্রচার, এমনকি নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পুজো দেওয়ার ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Tollywood viral news)। প্রিয় জুটিকে ফের একসঙ্গে দেখে আবেগে ভেসেছিলেন ভক্তরা। তবে ছবি মুক্তির পরই শুরু হয় নানা বিতর্ক, যার জেরে দেব-শুভশ্রীর মধ্যে দূরত্বের গুঞ্জন ছড়ায়। সেই বিতর্কে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও উঠে আসে, ফলে অনেকে ভেবেছিলেন এই জুটি হয়তো আর কখনও একসঙ্গে কাজ করবেন না। সব জল্পনা ও নিন্দুকদের ভুল প্রমাণ করে অবশেষে আবারও একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী (Dev-Subhashree)। দেশু জুটির এই কামব্যাক যে বাংলা ছবির দর্শকদের জন্য একেবারে বিশেষ উপহার, তা বলাই বাহুল্য (Dev-Subhashree)।
