নিউজ পোল ব্যুরো: নাগ অশ্বিন পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-কে ঘিরে নতুন বিতর্ক। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)। কিন্তু সম্প্রতি এক অনুরাগী দাবি করেন, ছবির অভিনেতা-অভিনেত্রীদের ‘ক্রেডিট’ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দীপিকার নাম। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে তিনি জানান, “ছবির শেষে শুধু নাম দেখানোই যথেষ্ট নয়, সেটি সম্মানেরও প্রতীক। কিন্তু ‘কল্কি’-র মতো ছবিতে দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)-এর মতো অভিনেত্রীর নামই যদি বাদ দেওয়া হয়, তা হলে সেটি এক প্রকার অসম্মান।” তাঁর এই অভিযোগ ঘিরে মুহূর্তে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। অনেকে মন্তব্য করেন, দীপিকার মতো অভিনেত্রীকে উপেক্ষা করা মানেই দর্শকদের আবেগকে উপেক্ষা করা। এমন মন্তব্যের ঝড় উঠতেই নাকি নির্মাতারা তড়িঘড়ি করে দীপিকার নাম ফের যুক্ত করেন ক্রেডিট তালিকায়।
আরও পড়ুন:Shah Rukh Khan: ‘মন্নতে’ থাকছেন না? জন্মদিনে অনুরাগীদের মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি শাহরুখ খানের
যদিও অন্য একাংশের নেটাগরিক দাবি করেছেন, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। তাঁদের বক্তব্য, অ্যামাজ়ন প্রাইম বা নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মে এত দ্রুত ‘ক্রেডিট’ বদল করা সম্ভব নয়। তাই দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)-এর নাম বাদ দেওয়ার দাবি নিছক গুজব মাত্র। তবু বিতর্কের রেশ থামছে না। অনেকেই মনে করছেন, সম্প্রতি দীপিকার সঙ্গে প্রযোজনা সংস্থার সম্পর্কের অবনতি হওয়ায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই দীপিকা পাড়ুকোন (Dipika Padukone) শর্ত দিয়েছিলেন, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এর পর থেকেই নাকি একের পর এক বড় প্রকল্প থেকে বাদ পড়ছেন তিনি। গত সেপ্টেম্বরেই প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হয় যে, ‘কল্কি’-র সিকুয়েলে থাকছেন না দীপিকা। এক বিবৃতিতে জানানো হয়, “দীর্ঘ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)-এর সঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তবে তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।” যদিও এই গোটা বিতর্কে এখনও মুখ খোলেননি দীপিকা বা ছবির নির্মাতারা। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে— সত্যিই কি ‘কল্কি ২৮৯৮ এডি’-র নির্মাতারা অসম্মান করেছেন দীপিকাকে, না কি এটি নিছকই নেট দুনিয়ার কল্পনা?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
