Rampurhat TMC : রামপুরহাটে তৃণমূল নেতা বহিষ্কৃত

breakingnews অপরাধ রাজনীতি

নিউজ পোল ব্যুরোঃ বুধবার অভিযোগ দায়ের আর বৃহস্পতিবারই দলের সভা ডেকে বহিস্কারের নির্দেশ। রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বহিস্কারের দলীয় নির্দেশ কার্যকর করে অবিলম্বে দলের সমস্ত পদের বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিধায়ক।
বুধবার রামপুরহাট থানায় তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ (টিংকুর) বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। তার অভিযোগ, স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ করে তৃণমূল কাউন্সিলর। লাগাতার ওই ধর্ষণের ফলে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে মেয়েটি জন্ম দিয়েছে এক সন্তানের। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মুখ খুললেই তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন প্রিয়নাথ সাউ। এই অভিযোগ উঠতেই রামপুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা রামপুরহাট শহরের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রিয়নাথ সাউথ (টিংকু ) কে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস।

[আরও পড়ুন]   http://সংগ্রামী নেত্রী কণিকা বিশ্বাস প্রয়াত

বৃহস্পতিবার  রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলন করে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, প্রিয়নাথ সাউ এর বিরুদ্ধে ওঠা অভিযোগের খবর পেয়ে দলের উচ্চ নেতৃত্ব অভিযুক্ত কাউন্সিলর কে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে সরানো হয়েছে এবং তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রামপুরহাটে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করো আশিস বন্দ্যোপাধ্যায় জানান, ” দলে উচ্চ নেতৃত্বের নির্দেশেই অভিযুক্ত কাউন্সিলর এর বিরুদ্ধে এই ব্যবস্থা।
২০১৫ সালে ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে টিংকুর সঙ্গে পরিচয় । সাহায্যের নামে নিজের বাড়িতে ডেকে নেন। আর তারপরে দিনের পর দিন বিয়ের নাম করে সহবাস। কিন্তু গর্ভবতী হওয়ার পর থেকেই মেয়েটিকে এড়িয়ে চলতে শুরু করে অভিযুক্ত কাউন্সিলর। বিয়ে করতে অস্বীকার করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই বহিস্কারের খবরের পরে অবশ্য অভিযোগকারিণী কিংবা অভিযুক্ত কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় সাধারণ মানুষ টিংকুকে বহিষ্কার করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।