Shahrukh Khan: জওয়ানের হাত ধরে শাহরুখের মুকুটে এবার নয়া পালক

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বাচ্চা থেকে বৃদ্ধ আদাল বনিতা । সকল পুরুষ থেকে শুরু করে মহিলাদের হার্ট থ্রব শাহরুখ খান (Shahrukh Khan) পেলেন জাতীয় পুরস্কার। ভারতীয় চলচ্চিত্র জগতে বলিউডের বাদশা নামেই খ্যাত শাহরুখ। অবশেষে অপেক্ষার অবসান। অভিনয় জগতে দীর্ঘ পথ পেরোনোর পর শাহরুখ খান (Shahrukh Khan) পেলেন হল ৭১ তম জাতীয় পুরস্কার। জওয়ান (Jawan) ছবির হাত ধরে প্রথম জাতীয় পুরস্কার পেলেন তিনি। নিজের মুকুটে এই নয়া পালক পেয়েই আবেগ ঘন হয়ে পড়লেন বলিউড বাদশা। সকল দর্শককে জানালেন ধন্যবাদ।


১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বলিউডের বাদশা। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী পরিবারে জন্ম নিয়েও ভারতীয় চলচ্চিত্র জগতে দিওয়ানা (১৯৯২) নামে হিন্দি চলচ্চিত্রের মধ্যে দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু হয় শাহরুখ খানে (Shahrukh Khan) র। তারপর একের পর এক সুপারহিট ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে আসেন তিনি। ছবিতে যার অভিনয়ে মুগ্ধ হয়ে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও তার জনপ্রিয়তা তুঙ্গে। বলা হয় বলিউড বাদশা তাঁকে। মানুষের উন্মাদনা চোখে পড়ে তার নতুন কোন ছবি মুক্তি পাওয়ার পরই। তবে এতকিছুর পরেও তাঁর ঝুলিতে ছিল না জাতীয় পুরস্কার। অবশেষে মিটলো সেই অপেক্ষাও। শুক্রবার ঘোষণা করা হল ৭১ তম জাতীয় পুরস্কার। ভারতীয় চলচ্চিত্র পরিচালক তথা চিত্রকার অরুণ কুমার পরিচালিত জওয়ান (Jawan) নামে হিন্দি অ্যাকশন থ্রিলার মুভিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান (Shahrukh Khan) । বাবার ভুমিকায় দেখা গিয়েছে তাকে। আর তার ছেলের ভুমিকায় দ্বৈত ভাবে অভিনয় করেছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। একজন মহিলা কারাগারের কারারক্ষক আজাদ একজন প্রহরী যিনি বন্দীদের নিয়োগ করেন এবং ভারতে দুর্নীতির উপর আলোকপাত করেন ; সেই কাহিনী অবলম্বনে তৈরি এই ছবি জুড়ে বাবা ছেলের অভিনয় ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল দর্শকদের মনে।

আরও পড়ুনঃ China border: সেনাবাহিনীর যাতায়াত ব্যবস্থাকে উন্নত করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভুটানে রাস্তা বানাচ্ছে ভারত

শাহরুখ খান (Shahrukh Khan) ১৯৮০-র দশকের শেষের দিকে বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্র; তারপর ব্যাক টু ব্যাক একের পর এক ছবিতে অভিনয় করে লক্ষ লক্ষ ভক্তের মণিকোঠায় স্থান করে নেন তিনি। তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে ছবিতে অভিনয় করেছেন। বাজিগর (১৯৯৩), দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫), দিল তো পাগল হ্যায় (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), মোহব্বতেঁ (২০০০), ও কভি খুশি কভি গম… (২০০১), দেবদাস (২০০২) এর মত একাধিক ছবিতে অভিনয় করে সাফল্যতা পেয়েছেন তিনি। ২০০২ সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরষ্কার পেয়েছেন বাদশা। এছাড়াও সেরা অভিনেতা হিসেবে একাধিক পুরষ্কারে ভুষিত হএয়েছেন। তবে এবার তিনি পেলেন ৭১ তম জাতীয় পুরষ্কার। আর এই প্রসঙ্গে পরিচালক আশুতোষ গোয়ারিকর জানান, এটা অসাধারণ। এটা বেশ ঐতিহাসিক যে ভারত এবং ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বৃহৎ তারকা এত দীর্ঘ, সমৃদ্ধ ক্যারিয়ারের পর, এমন এক বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন যখন তার তিনটি ছবি ছিল। জওয়ানে (Jawan) র জন্য তার পুরস্কার পাওয়াটা অসাধারণ কারণ তিনি এতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

জওয়ান (Jawan) প্রাথমিকভাবে গত ২০২৩ সালের ২ জুন মুক্তির পরিকল্পনা করা হলেও অসমাপ্ত পোস্ট-প্রোডাকশন কাজের কারণে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে এটি তিনমাস পর অর্থাৎ ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর সাথে মিল রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পায় । জওয়ান (Jawan) কেবল শাহরুখের ভক্তদের কাছে সাড়া ফেলে তা নয়, সমালোচকদের কাছ থেকে ছবির চরিত্র প্রসঙ্গে প্রশংসা পেয়েছে। পরিচালনা, অ্যাকশন সিকোয়েন্স, সঙ্গীত স্কোর, গল্প এবং সিনেমাটোগ্রাফির প্রশংসা করেছেন ছবির মুক্তির পর।