নিউজ পোল ব্যুরো: ‘ভারত আর রাশিয়া থেকে তেল কিনছে না’, এই চাঞ্চল্যকর মন্তব্য করে ফের বিতর্কের ঝড় তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্পের দাবি, ভারত রাশিয়া (Russia) থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে এবং এই পদক্ষেপকে তিনি ‘সঠিক সিদ্ধান্ত’ বলেও অভিহিত করেন। যদিও ভারত সরকারের তরফে এখনও এই বিষয়ে কোনও সরকারি মন্তব্য আসেনি। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: Durga puja 2025: পুজোতেই লক্ষ্মীলাভ! মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের পুজো কমিটিগুলির কোটি টাকার সুবিধা
সম্প্রতি ট্রাম্প (Donald Trump) আবারও ভারত ও রাশিয়ার বাণিজ্য নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন। তার কথায়, “আমার রাশিয়া-ভারত (Russia-India) সম্পর্ক নিয়ে মাথাব্যথা নেই। দু’দেশ চাইলে তাদের ‘মৃত অর্থনীতি’ নিয়েই ডুবে থাকুক। আমরা ভারতের সঙ্গে কম বাণিজ্য করি, কারণ ওদের দেশে শুল্ক অনেক বেশি।” বুধবার ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এরপর থেকেই নানা সূত্র মারফত খবর ছড়ায়, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কথা ভাবছে ভারত। কারণ, রুশ তেলের উপর আগে যে পরিমাণ ছাড় মিলছিল, তা এখন কমেছে। উপরন্তু, আমেরিকার চাপ ক্রমশ বাড়ছে। তবে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করেই শক্তিসম্পদ আমদানি করা হয়। রাশিয়ার কাছ থেকে আমদানি বন্ধের বিষয়ে কেন্দ্র এখনও কিছু জানে না বলেও জানানো হয়েছে।
ট্রাম্প (Donald Trump) অবশ্য সূত্রের ভিত্তিতে মন্তব্য করেই নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে এমনটা শুনেছি। এটা সত্যি হলে, ভারত একেবারে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে।” বিশ্লেষকদের প্রশ্ন, এই মন্তব্য কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী জ্বালানি সম্পর্ক এবার চাপে পড়ছে? আর সত্যিই যদি ভারত রুশ তেল থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তার দীর্ঘমেয়াদি প্রভাব কী হবে দেশের অর্থনীতি ও কূটনীতিতে?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
