Durga puja 2025: পুজোতেই লক্ষ্মীলাভ! মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের পুজো কমিটিগুলির কোটি টাকার সুবিধা

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো (Durga puja 2025) আর কেবল ধর্মীয় উৎসব নয়, এখন তা বাংলার অর্থনীতির এক বিশাল ইঞ্জিন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সদ্য ঘোষিত অনুদান ও বিভিন্ন ফি মকুবের সিদ্ধান্ত রাজ্যের সর্বজনীন পুজো কমিটিগুলিকে এনে দিল বিপুল আর্থিক স্বস্তি এবং সুযোগ।

আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের পরমাণু চালে তপ্ত বিশ্ব রাজনীতি,রাশিয়াকে ঘিরে মোতায়েন হল মার্কিন পারমাণবিক সাবমেরিন

এবছর রাজ্যের ৪৪ হাজার পুজো কমিটি (Durga puja 2025) প্রত্যেকেই পাচ্ছে সরাসরি ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান। কিন্তু এখানেই শেষ নয়! পাশাপাশি বিদ্যুৎ বিলের ৮০% ছাড়, পুরসভা ও দমকলের ফি বাতিল, হোর্ডিংয়ের বিজ্ঞাপন কর মকুব–সব মিলিয়ে প্রতি পুজো কমিটির প্রায় ২-৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা মিলছে। ফলে, ছোট ও মাঝারি বাজেটের পুজোগুলি যে পরিমাণ লাভবান হচ্ছে, তা অভাবনীয়।

কলকাতা (Kolkata) থেকে মালদহ (Malda), কোচবিহার (Coochbehar), পুরুলিয়া (Purulia), বোলপুর (Bolpur), ঝালদা কিংবা ডুয়ার্স সর্বত্রই পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে “ঈশ্বরপ্রদত্ত আশীর্বাদ” বলে অভিহিত করেছেন। তাদের মতে, এই আর্থিক সহায়তার ফলে চাঁদা সংগ্রহের ঝামেলা কমছে, পুজোর আয়োজন হচ্ছে আরও সুষ্ঠু, জাঁকজমকপূর্ণ ও জনমুখী। শিল্পী, মৃৎশিল্পী, ঢাকী, লাইটিং ও ডেকোরেটর—সব শ্রেণির শিল্পীই উপকৃত হচ্ছেন এই উদ্যোগে। কলকাতার ফোরাম ফর দুর্গোৎসবের মতো সংগঠন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের কমিটিগুলিও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।

অর্থনীতিবিদদের মতে, শুধু দুর্গাপুজো (Durga puja 2025) থেকেই বাংলার জিডিপি (GDP) বছরে প্রায় ৭-৮% বাড়ছে। এককথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাগুলি দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতিতে নতুন গতি এনে দিয়েছে, যার প্রভাব পড়ছে লক্ষ লক্ষ মানুষের জীবিকায়। পুজো এখন আর শুধু ভক্তির বিষয় নয়, বরং বাংলার অর্থনৈতিক ও সাংস্কৃতিক উত্সবের কেন্দ্রবিন্দু।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole