Shuttle Bus: যাত্রী ভোগান্তি কমাতে রাজ্য চালু করল কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পর্যন্ত শাটল বাস সার্ভিস

কলকাতা

নিউজ পোল ব্যুরো: পিলারে ফাটলের জেরে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশন(Kolkata Metro) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেরামতির কাজের জন্য প্রায় ৯ মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। এতেই মাথায় হাত যাত্রীদের। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই মেট্রো স্টেশন দিয়ে। সেটাই এই দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে যাত্রী ভোগান্তি যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই সমস্যাই কমাতেই এবার উদ্যো হয়েছে রাজ্য সরকার। কবি সুভাষ (Kavi Subhash) থেকে শহিদ ক্ষুদিরাম( shahid khudiram) পর্যন্ত শাটল বাস সার্ভিস (Shuttle Bus) চালু করছে রাজ্য।

মেট্রো পরিষেবার বদলে এবার থেকে শাটল বাস সার্ভিস চালু থাকবে কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। আগামী সোমবার থেকে মিলবে এই বাস। সূত্রে জানা গিয়েছে অফিস টাইম সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেলে ৫টা থেকে ৮টা পর্যন্ত চলবে এই শাটল বাস। যার ভাড়া রাখা হয়েছে ১০ টাকা। বাসটি ৩২ আসনের। যাত্রীরা অভিযোগ করছেন যে রাস্তা যেতে মেট্রো করে সময় লাগত ২ থেকে ৩ মিনিট সেখানে অটো করে যেতে সময় লাগছে ৪০ মিনিটের বেশি। অফিস টাইমে যাতায়াতের সময় কমার বদলে উল্টে বেড়ে যাচ্ছে বলেই জানাচ্ছেন যাত্রীরা। তাই অনেকেই মেট্রো এড়িয়ে চলছেন। খরচ ও সময় দুই বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই ধরছেন বাইপাস। রাস্তায় তৈরি হচ্ছে যানজটও। সমস্যা হয়াতে মেট্রোতেও কমছে যাত্রী সংখ্যা। সূত্রের খবর কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার পর প্রায় ২৫ হাজার জন যাত্রী কমেছে।

আরও পড়ুন: Kolkata Metro ভেঙে ফেলা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন! এক বছরেরও বেশি সময় বন্ধ থাকবে পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

গত সোমবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে স্টেশনের (Kolkata Metro) পরিষেবা। স্টেশনটিতে রয়েছে মোট ২১টি পিলার, যার মধ্যে অন্তত ৪টি পিলারে গুরুতর ফাটল ধরা পড়েছে। তবে অভ্যন্তরীণ সূত্র বলছে, বাকি পিলারগুলিতেও রয়েছে অল্পবিস্তর সমস্যা। জানা যাচ্ছে, ন্যূনতম ৯ থেকে ১০ মাস লাগবে নতুন স্টেশন (Kolkata Metro) তৈরিতে। যা বাস্তবে এক বছরও ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে ই-টেন্ডার জারি করা হয়েছে ৯ কোটি ৪২ লক্ষ টাকার প্রকল্পে। ব্লু লাইনের (Blue Line) দক্ষিণ প্রান্তের এই স্টেশনটি নিউ গড়িয়া এবং সংলগ্ন অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। ফলে এই দীর্ঘ সময়ের জন্য পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে দুর্বিষহ। তবে এই শাটল বাস সার্ভিস (Shuttle Bus) কতটা সুরাহা করতে পারে সেটাই এখন দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole