সিঁদুরের শপথ পূর্ণ হল কাশীতে, অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্য উৎসর্গ মহাদেবকে: PM Modi

দেশ

নিউজ পোল ব্যুরো: পুণ্যভূমি বারাণসীর বুকে দাঁড়িয়ে দেশবাসীর সামনে এক দৃঢ় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাফল্যকে কাশীর (Kashi) মহাদেবের চরণে উৎসর্গ করে মোদী জানালেন, “ওরা আমাদের মেয়েদের সিঁদুর কেড়ে নিয়েছিল, আমরা তার বদলা নিয়েছি।” গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন নিরীহ সাধারণ নাগরিক নিহত হন। সেই ঘটনা দেশকে নাড়িয়ে দেয়। মোদীর (PM Modi) কথায়, “সেই দিন আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম, যারা আমাদের বোনেদের কপাল থেকে সিঁদুর মুছে দিয়েছে তাদের শাস্তি হবেই। আজ আমি বলছি প্রতিশোধ সম্পন্ন হয়েছে।”

আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের চাপে ভারত রুশ তেল বন্ধ করল? মার্কিন মন্তব্য ঘিরে নয়া বিতর্ক

প্রধানমন্ত্রী জানালেন, এই প্রথম পহেলগাঁও হামলার পর তিনি কাশীতে এসেছেন। আর এসেই নিজের অঙ্গীকারের সাফল্য ভগবান শিবকে উৎসর্গ করলেন। “মহাদেবের আশীর্বাদেই আমরা সফল হয়েছি,” বললেন মোদী (PM Modi)। সম্প্রতি ভারতীয় সেনা ‘অপারেশন মহাদেব’-এর মাধ্যমে পহেলগাঁও হামলার মূল চক্রী তিন পাকিস্তানি জঙ্গিকে শ্রীনগরে (Srinagar) এক নিখুঁত অভিযানে খতম করে। অভিযান চলে মাত্র তিন ঘণ্টা সকাল ৮টা থেকে ১১টা। জঙ্গিদের হাতে থাকা একটি টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস থেকেই মেলে তাদের অবস্থান। সেই সূত্র ধরেই সেনা দখল নেয় নির্ভুল প্রতিশোধের। জঙ্গিদের মধ্যে অন্যতম ছিল কুখ্যাত মুসা, যার নেতৃত্বেই পহেলগাঁও গণহত্যা হয়েছিল।

কাশীর মঞ্চ থেকে মোদী শুধু একটি প্রতিশ্রুতি পূরণ নয় বরং এক নতুন বার্তাও দিলেন, “ভারত মা’কে রক্তাক্ত করলে, প্রত্যুত্তর হবে আগুন দিয়ে।” দেশের নিরাপত্তা নিয়ে সরকারের এই দৃঢ় পদক্ষেপ এবং প্রতিজ্ঞা রক্ষা জাতীয়তাবাদী আবেগে দোলা দিল জনতার হৃদয়ে। কাশীজুড়ে তাই শুধু ‘জয় মহাদেব’ নয়, গর্জে উঠল— “ভারত শত্রুদের ছেড়ে কথা বলে না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole