Yemen: ইয়েমেনে নৌকা উল্টে পরিযায়ী ৬৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রবিবারে মর্মান্তিক দুর্ঘটনায় (boat accident) নৌকা উল্টে পরিযায়ী শ্রমিক (migrants labours) ১৫৪ জন যাত্রীর মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। ৭৪ জন নিখোঁজ ,উদ্ধার মাত্র ১২ জন। এই দুর্ঘটনায় বিশ্ব জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইয়েমেনের (Yemen) দিকে যাচ্ছিল আফ্রিকান উপসাগর দিয়ে। সেই সময় এই দুর্ঘটনা।

আরও পড়ুন: PM Modi: কেন্দ্রে ‘রিসেট’ মুডে মডিশাহ! রদবদলের আগুনে নাম জ্বলছে বহু মন্ত্রীর

ইয়েমেনের (Yemen) আবিয়ান প্রদেশের কাছ এডেন উপসাগরে নৌকা উল্টে (boat accident) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতরা সকলেই ইথিওপিয়ার বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশি রোজগারের আশায় বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের আফ্রিকা উপদ্বীপ থেকে বহু পরিযায়ী শ্রমিক (migrants labours)জলপথে ইয়েমেনে (Yemen) পৌঁছোন। সেখান থেকে অবৈধ উপায়ে জলপথে তাঁরা পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢোকার চেষ্টা করেন। আইওএম-(International organisation of migration)এর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ৬০ হাজার পরিযায়ী ইয়েমেনে ঢুকেছেন। ২০২৩ সালে সংখ্যাটা ছিল প্রায় এক লক্ষ।

প্রতি বছরই বহু সময়ে এই পরিযায়ী শ্রমিকেরা (migrants labours) অন্য দেশে ঢোকার জন্য অসাধু লোকের খপ্পরে পড়েন। মোটা টাকার বিনিময়ে সস্তার নৌকায় গাদাগাদি করে নিয়ে যাওয়া হয় ওই শ্রমিকদের। আর সেই কারণেই বার বার দুর্ঘটনা ঘটে। ২০২৩ সালেও নৌকা উল্টে প্রচুর পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিকদের(migrants labours) আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন’ (International organisation of migration) সংবাদ সংস্থাকে জানিয়েছে, ইয়েমেনের খানফার জেলার সমুদ্র উপকূলে ৫৪ জনের দেহ ভেসে এসেছে। রবিবারও ইথিওপিয়া থেকে ইয়েমেনে যাচ্ছিলেন ওই পরিযায়ী শ্রমিকেরা (migrants labours)। সারা বিশ্বেই পরিযায়ী শ্রমিকদের মধ্যে গোপনে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে শ্রমিকের কাজ করে আরও বেশী রোজগারের জন্য যাওয়ার প্রবণতা রয়েছে। পরিবারের আপন লোকদের ছেড়ে দূর দেশে পাড়ি দেওয়ার কারণ শুধুমাত্র বেশী রোজগারের আশায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole