নিউজ পোল ব্যুরো: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডার (Raghav Chadha) প্রেমপর্ব থেকে বিয়ে সবটাই ছিল লাইমলাইটে। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধেন এই জুটি। বিয়ের পর থেকেই কখনও পোশাক নিয়ে, কখনও বা জনসমক্ষে উপস্থিতি ঘিরে গুঞ্জন শুরু হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে দেখা যায় পরিণীতিকে। তাতেই শুরু হয় অন্তঃসত্ত্বা জল্পনা। পরিণীতি কি মা হতে চলেছেন?
আরও পড়ুন:PM Modi: কেন্দ্রে ‘রিসেট’ মুডে মডিশাহ! রদবদলের আগুনে নাম জ্বলছে বহু মন্ত্রীর
যদিও সেই সময় বেশ মজার ছলেই অভিনেত্রী (Parineeti Chopra) জবাব দিয়েছিলেন, “কাফতান মানেই অন্তঃসত্ত্বা? ঢিলেঢালা পোশাকেই বুঝি মা হওয়া যায়?” অভিনেত্রীর ওই মন্তব্যে তেমন কোনও ইঙ্গিত মেলেনি। তবে সময় বয়ে গিয়েছে, বদলেছে পরিস্থিতি। এবার যেন জল্পনার সত্যতা স্বীকার করেই নিলেন নায়িকা! সম্প্রতি কপিল শর্মার সেলিব্রিটি টক শো-তে স্বামী রাঘব চড্ডার সঙ্গে হাজির হন পরিণীতি (Parineeti Chopra)। সেখানেই তাঁরা দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি তুলে ধরেন। হাস্যরসের মাঝেই পরিণীতি বলেন, “আপনাদের খুব শীঘ্রই একটা সুখবর দেব।”
তাঁর এই মন্তব্যের পর থেকেই বলিপাড়ায় নতুন করে গুঞ্জন তবে কি এবার সত্যিই মা হতে চলেছেন ‘ইশকজাদে’ অভিনেত্রী? উল্লেখ্য, রাঘবের চোখের অস্ত্রোপচারের জন্য গত বছর দীর্ঘদিন বিদেশে ছিলেন পরিণীতি। বর্তমানে সব কিছু স্বাভাবিক। সংসার আর কাজ দুটোই এখন সমান তালে সামলাচ্ছেন তিনি। আর তার মধ্যেই এমন মন্তব্য নিঃসন্দেহে ভক্তদের কাছে বাড়তি উত্তেজনার উৎস। এখন শুধু সময়ের অপেক্ষা, ঠিক কবে আসছে সেই ‘সুখবর’?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
