Debolina Nandi Suicide Attempt : হাসির আড়ালে যন্ত্রণা? সোশ্যাল মিডিয়া লাইভের পর আত্মহত্যার চেষ্টা দেবলীনা নন্দীর, হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়িকা

breakingnews পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় (Social Media) যাকে প্রতিদিনই হাসিমুখে দেখা যেত, স্টেজ শো ও মাচা অনুষ্ঠানে যার মিষ্টি কণ্ঠে মুগ্ধ শ্রোতারা—সেই দেবলীনা নন্দীকে (Debolina Nandi) ঘিরে হঠাৎই উদ্বেগের আবহ। অনলাইন দুনিয়ায় গান, রিলস ও ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি দেবলীনা (Debolina Nandi) তার প্রাণবন্ত উপস্থিতির জন্য পরিচিত ছিলেন। গত বছরই প্রবাহ নন্দীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কিন্তু বিয়ের এক বছরও না পেরোতেই এমন এক ঘটনা ঘটে গেল, যা অনুরাগীদের স্তব্ধ করে দিয়েছে। ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর একটি পোস্ট থেকেই প্রথম জানা যায়, দেবলীনা (Debolina Nandi) বর্তমানে হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে—সবসময় হাসিখুশি থাকা দেবলীনা কেন এমন চরম সিদ্ধান্তের পথে গেলেন?

আরও পড়ুন : Gold Price Today : উত্তেজনার জেরে রেকর্ড ঊর্ধ্বগতি! একদিনেই কলকাতায় সোনার দামে ১৫ হাজারের বেশি লাফ

শনিবার গভীর রাতে দেবলীনা নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media Live Video)একটি লাইভ ভিডিও করেন। কালো পোশাকে সেই ভিডিওতে তিনি ভেঙে পড়া কণ্ঠে নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের কথা জানান। পেশাগত সমস্যার চেয়েও ব্যক্তিগত জীবনের চাপ যে তাকে বেশি ভেঙে দিয়েছে, তা স্পষ্ট হয়ে ওঠে তার কথায়। দেবলীনা (Debolina Nandi) জানান, বিয়ের পর থেকেই সমস্যাগুলি ধীরে ধীরে বাড়ছিল, যদিও তার সোশ্যাল মিডিয়া(Social Media) উপস্থিতিতে তার কোনো আঁচ পাওয়া যায়নি।

https://www.facebook.com/share/v/16R4AFJHhm/

লাইভে তিনি ইঙ্গিত দেন, তার মাকে ঘিরেই মূলত দ্বন্দ্ব। দেবলীনা (Debolina Nandi) বারবার বলেছেন, তিনি সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চেয়েছেন। কিন্তু শ্বশুরবাড়ির নাম উল্লেখ না করেই জানান, সংসার করতে গিয়ে তাকে বারবার শোনানো হয়েছে—মাকে ছেড়ে দিতে হবে। কাজ নিয়েও বাড়িতে একাধিক অসন্তোষ তৈরি হয়েছিল। সকলের মন জয়ের চেষ্টা করেও শেষ পর্যন্ত তিনি যে নিজেকে পরাজিত মনে করেছেন, সেটাই উঠে আসে তার বক্তব্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভিডিও চলাকালীন একাধিকবার তাকে বলতে শোনা যায়, তিনি যদি আর না থাকেন—এমন কথাও বলেন তিনি। লাইভ শেষ করার আগে দেবলীনা বলেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।” ভিডিওর ক্যাপশনেও ছিল ‘শেষ কথা’। এরপরই সায়কের পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন দেবলীনা, নাকে নল লাগানো। কীভাবে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং কোন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে হল, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা একটাই কামনা করছেন—দেবলীনা দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আবার আগের মতো জীবনে ফিরুন।