নিউজ পোল ব্যুরো: অ্যাপল (Apple) তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক ইভেন্ট “Awe Dropping Event 2025”-এ এক ঝাঁক নতুন পণ্য উন্মোচন করেছে। এই ইভেন্টে লঞ্চ হয়েছে iPhone 17 series, Apple Watch Ultra 3, Apple Watch Series 11, Apple Watch SE 3 এবং তৃতীয় প্রজন্মের AirPods Pro। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, জাপান, ইউরোপ এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ (UAE) মোট ৫০টিরও বেশি দেশে ডিভাইসগুলি পাওয়া যাবে। প্রতি বছরের মতো এ বছরও নতুন আইফোনের ডিজাইন (iPhone Design) নিয়ে উৎসাহ যেমন রয়েছে, তেমনই মজার ছলছাত্তুও চলছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:Beauty Tips: পুজোর আগে ফেস ওয়াক্সিংয়ের ঝুঁকি! মসৃণ ত্বকের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতি
অ্যাপলের সিইও টিম কুকের (Tim Cook) বক্তব্যের পর বিশেষ আলোচনায় উঠে আসে বাংলাদেশের শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরি। তিনি ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর (Cupertino) Apple Park মঞ্চে হাজির হয়ে অ্যাপলের সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন iPhone Air লঞ্চ করেন। উল্লেখযোগ্য বিষয়, এই ফোনটির ডিজাইনার তিনিই। ফোনটি হাতে পাওয়ার পর থেকেই উপস্থিত দর্শক ও প্রযুক্তি অনুরাগীরা তার প্রশংসায় ভাসান। অন্যদিকে, OpenAI-এর সিইও Sam Altman নতুন iPhone Air নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (Twitter)-এ লিখেছেন, “আমি সত্যিই নতুন আইফোন আপগ্রেড চাইছিলাম! দেখতে অসাধারণ।” তার পোস্ট থেকেই বোঝা যায়, প্রযুক্তি জগতের এই বড় ব্যক্তিত্ব নতুন ডিজাইন ও আপগ্রেড নিয়ে যথেষ্ট উত্তেজিত।

তবে, সাধারণ ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় মিশ্র ছবি ধরা পড়েছে। কেউ কেউ iPhone 17-এর ক্যামেরাকে (Camera Design) মজা করে ‘ইঁদুরের চোখ’ বলেছেন। আবার কেউ জনপ্রিয় কার্টুন চরিত্র Tom & Jerry-এর টমের একটি মিম ব্যবহার করে নতুন আইফোন ভাঙার ছবি শেয়ার করেছেন। অন্যদিকে, একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “যারা ভালো Android কিনতেও পারে না, তারাই আইফোনের ডিজাইন নিয়ে হাসাহাসি করছে।” বিশেষ করে iPhone 17 Pro Max নিয়ে নেতিবাচক মন্তব্যও শোনা গেছে। একজন ইউজার @sui\_ninja লিখেছেন, “নতুন ডিজাইন পুরোপুরি অকেজো। Apple ডিজাইনকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তবুও, সমালোচনা থামাতে পারেনি অ্যাপলের আকর্ষণ। এই বছরের লাইনআপে রয়েছে একাধিক চমক— নতুন প্রসেসর, উন্নত ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা সিস্টেম এবং বর্ধিত স্টোরেজ। সবচেয়ে বড় সংযোজন হলো আপেল Intelligence। এটি অ্যাপলের AI-চালিত স্যুট, যা iOS experience-এর সঙ্গে যুক্ত হয়ে ডিভাইসগুলোতে নিয়ে আসবে জেনারেটিভ ফিচার (Generative AI Features)। ফলে, প্রযুক্তির জগতে আরও একবার অ্যাপল প্রমাণ করল কেন তারা ইনোভেশনের শীর্ষে।
