নিউজ পোল ব্যুরো: ট্রেনে ধূমপান (Train Smoking) একেবারেই আইনত অপরাধ। ভারতীয় রেল (Indian Railways) বহুবারই প্রচার চালিয়েছে এবং যাত্রীদের সচেতন করতে বিশেষ অভিযানও চালিয়েছে। তবুও নিয়ম ভাঙতে পিছপা হন না অনেক যাত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral Video) একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক মহিলা যাত্রী নির্দ্বিধায় এসি থ্রি-টায়ার কামরার ভেতরে সিগারেট (Cigarette Smoking in Train) টানছেন।
আরও পড়ুন:Beauty Tips: পুজোর আগে ফেস ওয়াক্সিংয়ের ঝুঁকি! মসৃণ ত্বকের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতি
ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা ফোনে কথা বলতে বলতে হাতে সিগারেট জ্বালান। তিনি কোন ট্রেনে ভ্রমণ করছিলেন বা তার পরিচয় কী, সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ পোল বাংলা। তবে ঘটনাটি ঘিরে যাত্রীদের ক্ষোভ স্পষ্ট। যখন মহিলা বুঝতে পারেন যে তাকে ভিডিও করা হচ্ছে, তখন প্রথমে তিনি অস্বস্তি প্রকাশ করে বলেন-“আমার ভিডিও করছেন? এটা ঠিক হচ্ছে না।” তিনি পাশের এক রেলকর্মীকেও অনুরোধ করেন ভিডিওটি ডিলিট করার জন্য। কিন্তু যিনি ভিডিও করছেন তিনি সাফ জানান, “আপনি বেআইনি কাজ করছেন।” উত্তরে মহিলা দাবি করেন, “আমি তো আপনাকে কিছু বলিনি।” তখনই তাকে মনে করিয়ে দেওয়া হয় – ট্রেনের ভেতরে বা বাইরে, কোথাও সিগারেট খাওয়ার অনুমতি নেই (Smoking Prohibited in Railway Premises)।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলা যাত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, “তোমার থেকে তো নিচ্ছি না! সম্মান দিয়ে বলছি, আমার ভিডিও ডিলিট করো।” ধীরে ধীরে তিনি সম্মানসূচক সম্বোধন ছেড়ে তুই-তোকারিতেও নেমে আসেন। আশেপাশের অন্যান্য যাত্রীরাও তখন ভিডিওগ্রাহকের পক্ষে দাঁড়ান। একজন যাত্রী ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তোলেন, “এসি কম্পার্টমেন্টে ধূমপান করছেন কেন?” উত্তরে মহিলা চ্যালেঞ্জ ছুড়ে দেন-“পুলিশ ডাকো, যাকে খুশি ডাকো।” এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন মহিলা হয়তো নেশাগ্রস্ত ছিলেন (Passenger Misconduct in Train)। কেউ কেউ লিখেছেন, “সাধারণ অবস্থায় এমন আচরণ সম্ভব নয়।”
ভাইরাল ভিডিও: https://www.instagram.com/reel/DOnWZDqgb6M/?igsh=MW0zdG1uaWxrYTd0Mw==
প্রসঙ্গত, রেলওয়ে আইনের (Railway Act Section 167) ১৬৭ ধারায় বলা হয়েছে, ট্রেনে ধূমপান অপরাধ। প্রমাণ মিললে বা অভিযোগ এলে যাত্রীকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা (Fine for Smoking in Train) করা যেতে পারে। শুধু ট্রেনের কামরা নয়, টয়লেট বা স্টেশন প্রাঙ্গণেও ধূমপান নিষিদ্ধ। আগেও দেখা গিয়েছে ট্রেনে অগ্নিকাণ্ড (Train Fire Incidents) বা দুর্ঘটনার অন্যতম কারণ সিগারেট বা দাহ্য পদার্থ। সেই কারণেই ভারতীয় রেলের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর রয়েছে। এই নীতি অনুযায়ী, টিকিট পরীক্ষক (TTE) বা রেল সুরক্ষা বাহিনী (RPF) কাউকে ধূমপান করতে দেখলেই সরাসরি ব্যবস্থা নিতে পারেন।
