Hair Colour :হেয়ার কালার করার আগে কীভাবে রাখবেন চুলের যত্ন, জেনে নিন পুজোর আগে

রূপচর্চা লাইফস্টাইল

সঙ্গীতা ঘোড়ুই : দুর্গাপুজো মানেই নতুন সাজের উৎসব। শাড়ি, চুড়িদার, গয়না আর মেকআপের পাশাপাশি অনেকেই চান চুলে একটু ভিন্নরকম ছোঁয়া। তাই পুজোর আগে অনেকে হেয়ার কালার (Hair Colour) করার কথা ভাবেন। তবে শুধু চুলে রঙ করালেই হবে না, সঠিক পদ্ধতি ও যত্ন না নিলে উল্টে হতে পারে মারাত্মক হেয়ার ড্যামেজ (Hair Damage)। তাই আগে থেকেই কিছু নিয়ম মানা খুব জরুরি।

হেয়ার কালার করার সময় সবচেয়ে আগে নিজের ত্বকের টোন ও প্রাকৃতিক চুলের রঙ অনুযায়ী রঙ বেছে নিতে হবে। গাঢ় রঙ যেমন ব্রাউন, বার্গান্ডি বা ব্ল্যাক-ব্রাউন (Brown, Burgundy, Black-Brown) তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হয়। কিন্তু হালকা শেড বা লাইট হেয়ার কালার (Light Hair Colour) করলে বারবার টাচ-আপ (Touch-Up) করতে হয়, যা চুলের জন্য চাপের। তাই নকল বা কেমিক্যাল (Chemical) মেশানো রঙের বদলে সবসময় বেছে নিন পেশাদার বা ডার্মাটোলজিস্ট-অ্যাপ্রুভড (Dermatologist Approved) ব্র্যান্ড। অ্যামোনিয়া-ফ্রি (Ammonia-Free) কালার তুলনায় নিরাপদ। আর অবশ্যই নতুন রঙ ব্যবহার করার আগে প্যাচ টেস্ট (Patch Test) করে নিতে হবে, যাতে অ্যালার্জির ঝুঁকি এড়ানো যায়।

আরও পড়ুন: Beauty Tips: পুজোর আগে ফেস ওয়াক্সিংয়ের ঝুঁকি! মসৃণ ত্বকের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতি

কালার করার আগে চুলকে প্রস্তুত করাও সমান জরুরি। অন্তত এক সপ্তাহ আগে থেকে হট অয়েল ম্যাসাজ (Hot Oil Massage) এবং ডিপ কন্ডিশনিং (Deep Conditioning) করলে চুল ভিতর থেকে মজবুত হয়। এতে রঙও সুন্দরভাবে বসে এবং টেকসই হয়। রঙ করার পর যত্ন নেওয়া আরও বেশি প্রয়োজন। সাধারণ শ্যাম্পুর বদলে কালার-প্রোটেক্ট শ্যাম্পু (Colour-Protect Shampoo) ও কন্ডিশনার (Conditioner) ব্যবহার করলে চুলের রঙ দীর্ঘদিন উজ্জ্বল থাকে। পাশাপাশি সূর্যের তাপ ও ধুলোবালি থেকেও চুলকে সুরক্ষিত রাখতে হবে। বাইরে বেরোনোর সময় চুল ঢেকে রাখা উত্তম। নিয়মিত হেয়ার স্পা (Hair Spa) বা প্রোটিন ট্রিটমেন্ট (Protein Treatment) নিলে চুলের স্বাস্থ্য অটুট থাকবে এবং রঙও ঝলমলে থাকবে।

অর্থাৎ, দুর্গাপুজোর আগে হেয়ার কালার করতে চাইলে শুধু রঙ করলেই চলবে না। সঠিক শেড বাছাই, নির্ভরযোগ্য ব্র্যান্ড, অ্যালার্জি টেস্ট ও সঠিক হেয়ার কেয়ার এই চারটি বিষয় মেনে চললেই পুজোর দিনগুলোতে আপনার লুক হবে নিখুঁত আর চুল থাকবে একদম স্বাস্থ্যোজ্জ্বল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole