নিউজ পোল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) জর্জিনার বিবাহ। এই নিয়ে ফুটবলপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। রোনাল্ডো জর্জিনার প্রেম ফুটবল বিশ্বে হামেশাই চর্চিত হয়ে এসেছে। এবার পরিচয়ের প্রায় নয় বছর পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব সিআরসেভেন। বিয়ের প্রস্তাবে রাজি জর্জিনাও। কিছুদিন আগেই জর্জিনা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রোনাল্ডোর দেওয়া আংটি পরা ছবি।
তবে রোনাল্ডো (Cristiano Ronaldo) ও জর্জিনার বিয়ের তারিখ এখনো জানা যায়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে অনেক কিছুই। এক স্প্যানিশ সংবাদমাধ্যমের সূত্র মারফত জানা গিয়েছে, কবে রোনাল্ডো ও জর্জিনার বিয়ে, কোথায় কীরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে সেই সবও। রোনাল্ডো জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় অনেক কিছু উপহার দিয়েছেন। জানা গিয়েছে, রোনাল্ডোর নিজের দেশ পর্তুগালেই বিয়েএ যাবতীয় অনুষ্ঠান হবে।
আরও পড়ুন: IND vs PAK: ভারতের জয় কামনায় হোম-যোজ্ঞ দিকে দিকে
গুজমান নামক এক স্প্যানিশ সাংবাদিকের কথায়, ‘আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিস্টিয়ানোও বিষয়টা খুব গোপন রাখছেন। খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান রোনাল্ডো, বয়স তখন হবে ৪১। তিনি চান বিশ্ব ফুটবলকে গ্র্যান্ড স্টাইলে বিদায় জানাতে। রোনাল্ডো শুধু আংটি দেননি। একটি পোরশে গাড়ি, দুটি দামি ঘড়ি এবং দুই বিখ্যাত ডিজাইনারের পোশাকও দিয়েছেন।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
