Sudipa Chatterjee: ‘রান্নাঘর আর আমাকে টানে না’ দীর্ঘ দিনের সম্পর্ক নিয়ে খোলামেলা সুদীপা চট্টোপাধ্যায়

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বাঙালি টেলিভিশনের জনপ্রিয় মুখ সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। তাঁর নাম এলেই দর্শকের মনে ভেসে ওঠে একটাই ছবি—‘রান্নাঘর’। পরপর পাঁচ হাজারেরও বেশি পর্ব সঞ্চালনা করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটির মুখ ছিলেন সুদীপা (Sudipa Chatterjee)। এখন সেই দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। কণীনিকার সঞ্চালনায় প্রায় এক বছর পেরিয়েছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—এখন দর্শক হিসাবে ‘রান্নাঘর’ দেখলে কেমন লাগে সুদীপার?

আরও পড়ুন:Dharmendra Deol: ভুয়ো মৃত্যুসংবাদে উত্তাল সোশ্যাল মিডিয়া, স্থিতিশীল ধর্মেন্দ্র পরিবার জানালেন, “তিনি সুস্থ হচ্ছেন”

এর উত্তরে আশ্চর্যজনক স্পষ্টবাদী তিনি। বলেন, এখন আর এতটা মন দিয়ে দেখেন না অনুষ্ঠানটি। তাঁর কথায়, “আমি কিছু বললেই অনেকে ভুল বুঝবেন, কিন্তু সত্যিই বলছি, ‘রান্নাঘর’ এখন আর আমাকে আকর্ষণ করে না।” দীর্ঘ দিনের অভিজ্ঞতার পরও এমন মন্তব্য কেন? সুদীপা (Sudipa Chatterjee) জানালেন ডিজিটাল যুগেই বদলে গিয়েছে দর্শকের অভ্যাস। মোবাইলের পর্দায় এখন হাত বাড়ালেই অসংখ্য ইউটিউব চ্যানেল—রান্নার ভিডিও থেকে শুরু করে রিলেই পুরো রেসিপি দেখে নেওয়া যায়। তিনি বলেন, “কণীনিকা সঞ্চালনা করছে বলে নয়, কিন্তু অনুষ্ঠানে আগের মতো নতুনত্ব খুঁজে পাই না। আধঘণ্টার একটি অনুষ্ঠানে যদি গল্পই না থাকে, তাহলে আকর্ষণ কই? বরং এখন রিল স্ক্রোল করলেই নিজের সুবিধামতো দেখে নেওয়া যায় পুরো রান্না।”

লম্বা দিনের সঞ্চালনার সঙ্গে যে এক অন্যরকম মায়া জড়িয়ে থাকে, তা স্বীকার করেন সুদীপা (Sudipa Chatterjee)। প্রথম দিকে নাকি ‘রান্নাঘর’ ছাড়া তাঁর মন খারাপও হত। অভ্যাসের জায়গা থেকে কিছুটা শূন্যতা তৈরি হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অনুভূতি অনেকটাই স্তিমিত হয়েছে। তিনি বলেন, “প্রথমে একটু কষ্ট হত ঠিকই, কিন্তু সময়ের নিয়মে আর তেমনটা হয় না।” তবে তাঁর এই মন্তব্যকে অন্য কোনও দিকে নিয়ে যেতে নারাজ তিনি। বার বার জানিয়েছেন, এটি একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। কোনও ব্যক্তি, চ্যানেল বা অনুষ্ঠানের প্রতি তাঁর অসন্তোষ নেই। কেবল সময়ের সঙ্গে দর্শকের পছন্দের বদল হয়েছে, সেই জায়গাতেই নিজেকে আর আগের মতো খুঁজে পান না সুদীপা (Sudipa Chatterjee)। বহু বছর এক অনুষ্ঠানের মুখ হয়ে থাকার পর, সেই অনুষ্ঠানকে আর আকর্ষণীয় মনে না হওয়া—এ যেন ব্যক্তিগত অনুভূতি, তবু শিল্পীসুলভ এক সততা। কথাগুলোতে ঠিক সেই সত্যতাই ফুটে উঠল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole