Shamik Adhikari : প্রেমিকাকে আটকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ইনফ্লুয়েন্সার শমীক, মামলায় যুক্ত ধর্ষণের ধারা

breakingnews কলকাতা বিনোদন রাজ্য

নিউজ পোল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় (Social Media) আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলার পরিচিত ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী (Shamik Adhikari)। প্রেমিকাকে নিজের ফ্ল্যাটে আটকে রেখে মারধর, শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে বেহালা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে (Influencer Arrest)। শুক্রবার তাকে আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে শমীক তরুণীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্কের অভিযোগ অস্বীকার করেননি বলে তদন্তকারীদের দাবি। সেই কারণেই মামলায় ধর্ষণের ধারাও যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী অভিযুক্তের মেডিকো-লিগ্যাল পরীক্ষা করা হবে এবং অভিযোগকারী তরুণীরও শারীরিক পরীক্ষা সম্পন্ন হবে।

আরও পড়ুন : Weather Update : ফেব্রুয়ারির শুরুতেই ফের শীতের কামড়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে নামছে তাপমাত্রা

এফআইআরে নির্যাতিতা জানিয়েছেন, সোমবার বিকেলে তিনি শমীকের ফ্ল্যাটে যান (Shamik Adhikari)। রাতের দিকে বাড়ি ফিরতে চাইলে তাকে বাধা দেওয়া হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর মারধর, হুমকি এবং জোর করে আটকে রাখার ঘটনাও ঘটে বলে দাবি তরুণীর। তার অভিযোগ, সারারাত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন তিনি, ফলে শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। এমনকি পরদিন সকাল পর্যন্ত তাকে ফ্ল্যাট ছাড়তে দেওয়া হয়নি বলেও অভিযোগ। পরে সাহস সঞ্চয় করে তিনি পুলিশের দ্বারস্থ হন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ঘটনার পর থেকেই বিষয়টি রাজনৈতিক রংও পেতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ার (Social Media) একাংশ দাবি করছে, সম্প্রতি একটি ভিডিওয় বিরোধী শিবিরের পক্ষে বক্তব্য রাখার জেরেই তাকে ফাঁসানো হয়েছে। তবে অভিনেতা ও ইনফ্লুয়েন্সার অরিত্র দত্ত বণিক সামাজিক মাধ্যমে লিখেছেন, বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার আগে অভিযোগের গুরুত্ব বোঝা প্রয়োজন। তিনি জানান, চিকিৎসা পরীক্ষায় আঘাতের চিহ্নের উল্লেখ রয়েছে এবং গ্রেফতারের আগে অভিযুক্তকে খুঁজে পেতে পুলিশের বেগ পেতে হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।