Madhubala| মধুবালার বায়োপিক এবার বলিউডে, নামভূমিকায় কোন অভিনেত্রী?

বিনোদন

নিউজপোল ব্যুরো: পাঁচের দশকের প্রথম সারির নায়িকা ছিলেন মধুবালা (Madhubala)। আসমুদ্রহিমাচল পাগল ছিল মধুবালার রূপে। ভুবনভোলানো হাসি, স্বস্নমেদুর চাহনি আর রোম্যান্টিক অভিনয়ে মধুবালা। এদিকে গুঞ্জন শুরু হয়েছে মধুবালার বায়োপিক ছবি নাকি তৈরি হবে বলিউডে। বায়োপিক যে তৈরি হবে এই খবর গত বছর থেকেই শুনতে পাওয়া যাচ্ছে। তবে মধুবালার চরিত্রে অভিনয় করবেন কে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যদিও প্রথম থেকেই শুনতে পাওয়া যাচ্ছিল অভিনেত্রী কিয়ারা আডবাণীকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে এবার তালিকায় উঠে এল আরও এক অভিনেত্রীর নাম।

Madhubala: A screen goddess who was unlucky in matters of the heart |  Bollywood

কে তিনি? শুনতে পাওয়া যাচ্ছে, সাইয়ারা খ্যাত অনিত পদ্দাকে নাকি দেখতে পাওয়া যাবে মধুবালা চরিত্রে অভিনয় করতে।

শোনা গিয়েছিল সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) প্রযোজনায় আসতে চলেছে মধুবালার বায়োপিক। সূত্রের খবর এই ছবিতেই নাকি নাম ভূমিকায় দেখা যাবে অনীত পাড্ডাকে। সাইয়ারা ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তিনি। আর প্রথম ছবিতেই বাজিমাত করেন। এবার নতুন অবতারে ধরা দিতে চলেছেন। আরও বড় খবর, মধুবালার জীবনী ছবি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস (Yashraj Films)।

 

তবে এবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অনীত পাড্ডাকে মধুবালার বায়োপিকে নেওয়া হয়েছে এই খবর পুরোপুরি ভুল। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত বা ঘোষণা করা হয়নি। তাই বর্তমানে যেসব খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেগুলোকে সম্পূর্ণ গুজব। উড়ো খবর।

মধুবালার (Madhubala) বায়োপিক (biopic) নিয়ে এখনও আলোচনা চলছে। কিন্তু ছবির কাস্টিং নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সামনে আসেনি মধুবালার চরিত্রে অভিনয় করছেন কোন অভিনেত্রী। সবটাই রয়েছে এখনও প্রাথমিক স্তরে।