Weather Update : ফাল্গুনের শেষে ফের ঝড়-বৃষ্টির দাপট, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফাল্গুনের শেষ লগ্নে আবারও বদলে গেল বাংলার আবহাওয়ার মেজাজ (Weather Update)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে (Weather Update)। বিশেষ করে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে মূলত একটি ঘূর্ণাবর্তের প্রভাবে, যা বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করছে (Weather Update)। এর ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্থির আবহাওয়া তৈরি হয়েছে (South Bengal Weather)। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও পড়ুন : Mamata Banerjee : ভোটের আগে বড় ঘোষণা মমতার, মুন্ডা-ডোম-সদগোপ সহ ৫ সম্প্রদায়ের জন্য নতুন উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ

আবহাওয়া দফতর জানিয়েছে (IMD), কলকাতা এবং আশেপাশের এলাকায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। যদিও আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে (Weather Update)। পাশাপাশি নদিয়া ও মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় দমকা হাওয়ার প্রভাব বেশি দেখা যেতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে (Weather Update)। সব মিলিয়ে ফাল্গুনের শেষ দিকে রাজ্যের আবহাওয়ায় আবারও অস্থিরতার ছবি স্পষ্ট। সপ্তাহান্ত জুড়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির কারণে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভিজে আবহাওয়া বজায় থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা (Weather Update)।