Mamata Banerjee : ভোটের আগে বড় ঘোষণা মমতার, মুন্ডা-ডোম-সদগোপ সহ ৫ সম্প্রদায়ের জন্য নতুন উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের মরশুমে উত্তপ্ত বাংলার রাজনীতি। যে কোনও দিন ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট (West Bengal Assembly Election)। তার আগেই একের পর এক ঘোষণা করে রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের কাছে পৌঁছতে চাইছে রাজ্য সরকার। এই আবহেই শুক্রবার নতুন করে পাঁচটি সম্প্রদায়ের জন্য আলাদা বোর্ড গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X / Twitter) করা পোস্টে মুখ্যমন্ত্রী জানান (Mamata Banerjee), খুব শীঘ্রই মুন্ডা (Munda), কোরা (Kora), ডোম (Dom), কুম্ভকার (Kumbhakar) এবং সদগোপ (Sadgop) সম্প্রদায়ের জন্য পৃথক সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড (Development Board) গঠন করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই পাঁচটি সম্প্রদায়ের মধ্যে মুন্ডা ও কোরা এসটি (ST), ডোম এসসি (SC) এবং কুম্ভকার ও সদগোপ ওবিসি (OBC) শ্রেণিভুক্ত।

আরও পড়ুন : Yuva Sathi : ‘ট্রানজাকশন ফেইল্ড’ মেসেজে হতাশ আবেদনকারীরা! যুব সাথীর টাকা ঢুকছে না বহু বেকারের অ্যাকাউন্টে

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, বাংলার সমাজ ও সংস্কৃতির কাঠামোতে এই সম্প্রদায়গুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের জন্য গঠিত নতুন বোর্ডগুলি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। পাশাপাশি সংশ্লিষ্ট সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঐতিহ্যগত অধিকার রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি আরও উল্লেখ করেছেন, ২০১৩ সাল থেকে রাজ্য সরকার বিভিন্ন পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে একাধিক বোর্ড গঠন করেছে। সেই ধারাবাহিকতাতেই নতুন এই পাঁচটি বোর্ড গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ভোটব্যাঙ্ক রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ রাজ্য সরকার চাইছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছতে এবং তাদের উন্নয়নের বার্তা তুলে ধরতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিকে বৃহস্পতিবারই ভার্চুয়াল বৈঠকে প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই বৈঠক থেকেই তিনি স্পষ্ট নির্দেশ দেন, আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) চালু হওয়ার আগেই বিভিন্ন নতুন প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে হবে। বিশেষ করে যুব সাথী প্রকল্প (Yuva Sathi Scheme) এবং খেতমজুরদের আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। প্রসঙ্গত, চলতি বছরের বাজেট পেশের সময় জানানো হয়েছিল, ‘বাংলার যুবসাথী’ প্রকল্প ১৫ আগস্ট থেকে চালু হবে। পরে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন (Mamata Banerjee), সেই সময়সীমা এগিয়ে এনে এপ্রিল থেকেই এই প্রকল্প কার্যকর করা হবে। এরপর আবার ধরনা মঞ্চ থেকে তিনি জানান, মার্চ মাস থেকেই আবেদনকারীদের হাতে টাকা পৌঁছতে শুরু করবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই প্রকল্প এবং নতুন বোর্ড গঠনের মতো পদক্ষেপ ঘাসফুল শিবিরকে বাড়তি রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে।