নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট অধিবেশনে বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করা হয়েছিল যুব সাথী প্রকল্প (Yuva Sathi) নিয়ে। এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সের বেকার তরুণ-তরুণীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার (Yuva Sathi)। ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রকল্পটির জন্য ব্যাপক আগ্রহ দেখা যায়। অফলাইনের পাশাপাশি অনলাইন আবেদন (Online Application) করতেও ভিড় জমিয়েছিলেন অসংখ্য আবেদনকারী। প্রথম দিন থেকেই ব্লক অফিস, সরকারি ক্যাম্প কিংবা সাইবার ক্যাফেগুলিতে লম্বা লাইন চোখে পড়ে। বহু বেকার যুবক-যুবতী অনলাইনে আবেদন জমা দিয়ে অপেক্ষা করতে থাকেন ভাতা পাওয়ার জন্য (Yuva Sathi)। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকেই সমস্যার মুখে পড়েছেন। অভিযোগ উঠছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুব সাথীর টাকা (Yuva Sathi Payment) জমা পড়ছে না।
প্রসঙ্গত, প্রথমে ঘোষণা করা হয়েছিল এপ্রিল মাস থেকে এই ভাতা দেওয়া শুরু হবে। পরে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। সেই অনুযায়ী অনেকের মোবাইলে টাকা পাঠানোর মেসেজ (Transaction Message) এলেও কিছু সময়ের মধ্যেই আবার নতুন মেসেজে দেখাচ্ছে ‘ট্রানজাকশন ফেইল্ড’ (Yuva Sathi)। এতে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন বহু আবেদনকারী। অনেকেই মোবাইল বা সাইবার ক্যাফেতে গিয়ে যুব সাথী পোর্টাল (Yuva Sathi Portal)-এ স্ট্যাটাস চেক করেছেন, কিন্তু সেখানেও পরিষ্কার কোনও তথ্য দেখা যাচ্ছে না। এমনকি প্রকল্পের হেল্পলাইন নম্বরে ফোন করলেও তা সুইচড অফ বলছে বলে অভিযোগ (Yuva Sathi)। সমস্যা সমাধানের আশায় অনেকেই ব্যাঙ্ক বা নিকটবর্তী সরকারি অফিসে যোগাযোগ করেছেন। তবে সেখান থেকেও স্পষ্ট সমাধান মেলেনি বলে দাবি আবেদনকারীদের একাংশের। তাদের বক্তব্য, অনলাইনে আবেদন করার কারণে সরকারি দফতর থেকে বিশেষ সাহায্য করা যাচ্ছে না বলেই জানানো হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এর পাশাপাশি আরেকটি বড় সমস্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেক আবেদনকারীর দাবি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (Bank Account Number) ১৪ বা তার বেশি সংখ্যার হলেও মেসেজে ১৩টি সংখ্যাই দেখা যাচ্ছে। ফলে ভুল অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী যুব সাথী প্রকল্পে (Yuva Sathi) মোট ১৯ লক্ষ ২৩ হাজার ৫৭৯টি অনলাইন আবেদন জমা পড়েছে। ফলে এত বড় সংখ্যক আবেদনকারীর মধ্যে প্রযুক্তিগত সমস্যাই কি এর কারণ, নাকি অন্য কোনও প্রশাসনিক জটিলতা রয়েছে—তা নিয়েই এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
